অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য়! আর্থিক সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আমরা সবসময় কৃষকদের পাশে রয়েছি'
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অকালবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাজ্য় সরকার। মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, 'প্রাথমিক ক্ষতিপূরণ হেক্টর প্রতি ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ দেব। ন্যূনতম ১ ডেসিমেল জমি থাকলে দু'হাজার টাকা দেব। হেক্টর প্রতি ৮৫০০ টাকা করে দেওয়া হবে। মোট প্রাপক ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক। হেক্টর প্রতি ২২ হাজার টাকা দেওয়া হবে'।
আরও পড়ুন: 'বিগত সরকার মদের দোকান ছা়ড়া কিছু দেয়নি', নবদ্বীপের উন্নয়নে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর!
মুখ্যমন্ত্রী বলেন, 'প্রাথমিক ভাবে আমন ধান পেকে গিয়েছে। অনেক ধান রয়ে গিয়েছে। আমি নির্দেশ দিয়েছি বিডিওদের ৪৮ ঘণ্টার মধ্যে যেখানে জল আছে পাম্প বসিয়ে জল নামাতে। এর বাইরে সরিষা,মুসুর,আলু শাকসবজি,পান,ফুল , কলা,পেঁপে এই ধরনের গাছের ক্ষতি হয়েছে'। জানান, '১ লক্ষ ৬০ হাজার হেক্টর জমির ক্ষতি হয়েছে। হুগলি,ঝাড়গ্রাম,হাওড়া, বাঁকুড়া,দক্ষিণ ২৪ পরগনা ,উত্তর ২৪ পরগনা-সহ জেলার কৃষক ক্ষতিগ্রস্ত। জল জমি থেকে বার করতে কাল থেকে স্পেশাল ড্রাইভ'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'নতুন করে বীজ বপন করতে ২৯ হাজার কৃষককে আপাতত চিহ্নিত করে ধান,তিল,চিনা বাদাম,মুগ বিতরণ করা হবে। এছাড়াও ১৯ হাজার কৃষককে সবজি বীজ দেওয়া হবে। খরচ হবে ৫ কোটি টাকা। দক্ষিণ ২৪ পরগনা ,হাওড়া গ্রামীণ,পূর্ব মেদিনীপুরে পান বরজের ক্ষতি হয়েছে। ৯ হাজার ২৪০ জন ক্ষতির মুখে। ২৫০০ টাকা করে প্রতি ইউনিট পাবেন। ২ কোটি ৩১ লক্ষ বরাদ্দ। ১১ নভেম্বর শিলা বৃষ্টিতে মালদায় ৩ ব্লকে ১৯ হাজার ক্ষতিগ্রস্ত। ৪ কোটি ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। ফুলের ক্ষেত্রে ১ হাজার ৬০ হেক্টর ক্ষতি'।
আরও পড়ুন: গুরুতর অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র! গঠন হল মেডিক্যাল বোর্ড, আচমকা কী হল?
ক্ষতিপূরণের টাকা কবে ও কীভাবে মিলবে? তাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আগামীকাল জেলার মাধ্যমে টাকা পাবেন কৃষকরা। পাম্প সেট লাগানো হবে, সেটার খরচ কৃষকের থেকে নেওয়া হবে না। কেন্দ্র যে অর্থ আগে দিয়েছে তার ইউটিলাইজেটেশন সার্টিফিকেট দিতে পারেনি আগের সরকার। ইউসি দিলে তো টাকা চাইবেন। টাকা দেওয়ার জন্য বসে আছে ভারত সরকার। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক একাউন্টে টাকা দেবে'।
এদিকে পুজোর আগে মালদার ভূতনীতে গিয়ে বানভাসির হাতে ত্রাণ তুলে দিয়েছিলেন মু্খ্য়মন্ত্রী। তিনি বলেন, সবে কাজ শুরু হয়েছে। ভুতনীতে ৬ বছর ধরে মানুষ ক্ষতির মুখে। কাজ করেনি, আমি গিয়ে টাকা দিয়ে এলাম। ৪৩৫ স্কিমে ২৪৯ কোটি দিয়েছে ডিজাজস্টার ফান্ডে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)