• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'২-৩ মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি করে দেব, প্রয়োজনে...', পুজোর মধ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

'২-৩ মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি করে দেব, প্রয়োজনে...', পুজোর মধ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মৌমিতা চক্রবর্তী: 'এখন সব দিমাগী নকশালদের সঙ্গে দিল্লীতে গিয়ে দেশকে ভাঙার চক্রান্ত করছেন'। পুজোর উদ্বোধনের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'ওঁকে তো কেউ পুজোতেও ডাকছে না, লুকিয়ে পড়েছেন। যে তৃণমূলের গঠন হয়েছিল সিপিএমের বিরোধ করতে এখন সেই দলের এম এ বেবির পায়ে পড়ছেন'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 12, 2026, 10:00 PM IST|Updated: Oct 12, 2026, 10:22 PM IST
joinshare
'২-৩ মাসের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি করে দেব, প্রয়োজনে...', পুজোর মধ্যেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

মৌমিতা চক্রবর্তী: 'এখন সব দিমাগী নকশালদের সঙ্গে দিল্লীতে গিয়ে দেশকে ভাঙার চক্রান্ত করছেন'। পুজোর উদ্বোধনের ফাঁকে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'ওঁকে তো কেউ পুজোতেও ডাকছে না, লুকিয়ে পড়েছেন। যে তৃণমূলের গঠন হয়েছিল সিপিএমের বিরোধ করতে এখন সেই দলের এম এ বেবির পায়ে পড়ছেন'।

আরও পড়ুন:  পুলিসে আরও ৯০০০ নিয়োগ, বিজ্ঞপ্তির দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে মাঝপথে 'রণেভঙ্গ' মমতার? মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগের দাবিতে ইন্ডি জোটে মিছিল যোগ না দিয়েই ফিরে এলেন কলকাতায়। আগামীকাল মঙ্গলবার কলকাতায় মমতা মিছিলে হাঁটতে পারেন বলে খবর। সূত্রের খবর, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে পুলিসের কাছে আবেদন জানিয়েছে মমতা তৃণমূল।

মুখ্যমন্ত্রী বলেন, 'খুব ভালো জায়গা বেছেছেন। যাঁরা নবরাত্রি পালন করছেন, তাঁরাই উত্তর দিয়ে দেবেন। পুরসভা নির্বাচনে দেখতে পাবেন।  টিএমসি নন্দীগ্রামে প্রার্থী দিতে পারছে না।  পাঁচ মাস আগে কত ভোট পেয়েছিল আর আজকে  ছয় হাজার ভোট পেয়েছে। যারা ব্রিগেডে সভা করার দম্ভ দেখাত তারা শহীদ মিনারে যেতে চায় না'।

মুখ্যমন্ত্রী জানান, 'অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আজ বৈঠক হয়েছে। দু-তিন মাসের মধ্যে এ রাজ্যে UCC করে দেব। প্রয়োজনে মধ্যরাতে বিধানসভার অধিবেশন ডেকে বিল পাশ করাব। কমিটমেন্ট যখন করেছি তখন এটা করবই'।

আরও পড়ুন:  নেশায় রাশ! সিগারেট, পান ও গুটখা বন্ধ হচ্ছে রাজ্যের সমস্ত...

এদিকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল চেয়ারম্যান নির্বাচনে বিজেপিপন্থী শিবিরেই জয়জয়কার। তৃণমূলপন্থী  আইনজীবীদের ক্রস ভোটিং।  পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হলেন সমীর পাল, আর ভাইস চেয়ারম্যান অজয় চৌবে। মুখ্যমন্ত্রী বলেন, 'ওয়েস্ট বেঙ্গল স্টেট বার কাউন্সিলের অফিস বেয়ারারের নির্বাচন ছিল। বার কাউন্সিলের সদস্য নির্বাচন বিধানসভা নির্বাচনের আগেই হয়েছিল যার ফল বেরিয়েছিল বিধানসভা ভোটের পর। তখন বলা হয়েছিল তৃণমূল নাকি এই নির্বাচনে জয়যুক্ত হয়েছে। তৃণমূলের তো এখন নাম নিশান পতাকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অশোক দেব কে সামনে রেখে এই নির্বাচনে গিয়েছিলেন। পুজোর ছুটির পর নব নিযুক্ত বার কাউন্সিলের সদস্যদের নিয়ে বসব। আমরা যে সব কাজ করে দিয়েছি সেটা বলছি না তবে শুরু করেছি'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari