• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /পুলিসে আরও ৯০০০ নিয়োগ, বিজ্ঞপ্তির দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুলিসে আরও ৯০০০ নিয়োগ, বিজ্ঞপ্তির দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী বলেন, সিভিক ভল্যান্টিয়ার দিয়ে রাজ্য চালানো হয়। পুলিসে ৬৫০ জন ক্লার্ক নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 12, 2026, 03:43 PM IST|Updated: Oct 12, 2026, 03:47 PM IST
joinshare
পুলিসে আরও ৯০০০ নিয়োগ, বিজ্ঞপ্তির দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Image Credit: শুভেন্দু অধিকারী

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর আগেই বড় খবর। ১১ হাজার জন নিয়োগপত্র পেয়ে গেলেন পুলিসে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে হাজির থেকে মুখ্যমন্ত্রী দিলেন আরও নিয়োগের খবর। ঘোষণা করে দিলেন পুলিসের পরীক্ষায় ৪০০০ জনের রেজাল্ট ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। তার থেকেও বড় খবর, নভেম্বরের শেষ সপ্তাহে পুলিসে ৯০০০ নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে যাবে।  

'সরকার বদল না হলে পুলিসে নিয়োগ হত না। এটাই কঠিন বাস্তব', নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিসের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এভাবেই সাবেক সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন,  আগের সরকার যে ওবিসির গিঁটটা মেরে রেখেছিল তা খুলতে হয়েছে।  হাইকোর্ট বলছে এই ওবিসি তালিকা বৈধ নয়। আর সরকার বলছে যা করেছি ঠিক করেছি। অর্থাত্ 'ল মেকার ও জুডিশিয়ারির মধ্যে দড়ি টানাটানি। এর মধ্যে আপনারা আটকে গিয়েছিলেন। বিধানসভায় অধিবেশন বসিয়ে ওবিসি জট মুক্ত করেছি।  হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে যে মামলা রাজ্য সরকার করেছিল তা সুপ্রিম কোর্ট থেকে জট ছাড়িয়ে আনা হয়েছে । তা না হলে পুজোর আগে আপনাদের এই আনন্দ দেখতে পেতাম না। আরও সাড়ে চার বছর এই সরকার রয়েছে। কথা দিলাম, একাডেমিক, রিটিন, হান্ডেড পয়েন্ট রোস্টার, ওরাল, ফিজিক্যাল কোথাও এতটুকু ত্রুটি হবে না। নিয়ম মেনে নিয়োগ হবে। বিলিভ মি।

রাজ্যের পুলিসি ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সিভিক ভল্যান্টিয়ার দিয়ে রাজ্য চালানো হয়। বেচারিদের প্রতি আমার কোনও ক্ষোভ নেই। ২০০০ টাকা বাড়িয়ে দিয়েছি পুজোর আগে। কিন্তু ওদের তো ট্রেনিং নেওয়ার প্রয়োজন রয়েছে। এদের না করা হয়েছে ফিজিক্যাল না করা হয়েছে মেডিক্যাল। এভাবে পুলিসে নিয়োগ হয় না।

আরও পডুন-বাংলায় এবার বালাজি! তিরুপতির ৮০ ফুট উচু অপূর্ব মন্দির নির্মাণে ব্যস্ত শিল্পীরা

মুখ্যমন্ত্রী বলেন, এই নিয়োগ দিয়েই আমরা থামছি না। কলকাতা পুলিসের ৩০০ এসআই ইতিমধ্যেই সিলেকটেড হয়ে গিয়েছে। ৪০০০ রেজাল্ট ডিসেম্বরের মধ্য়ে শেষ করে দেব। কলকাতা পুলিস জানুয়ারি মাসে আরও একটা অ্যারেঞ্জমেন্ট করবে এখানে। সেদিনও দেখা হবে। এগুলো আগে থেকে চলছিল। জটিলতা আমি কাটিয়েছি।  পুলিসে ৯০০০ কর্মী নিয়োগের জন্যে নোটিফিকেশন জারি হবে নভেম্বরের শেষ সপ্তাহে। শেষ অধিবেশেনে তা ক্লিয়ার করেছি। থানাগুলো চলবে কী করে? পুলিসে ৬৫০ জন ক্লার্ক নিয়োগ হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। অর্থাত্ আরও ১১০০ পেন্ডিং এসআই, কলকাতা পুলিসে ৪০০০ কনস্টেবল পরীক্ষা দিয়েছেন, তারা রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। ৯০০০ নতুন  নিয়োগ হবে। আরও ৬৫০ ক্লার্ক নিয়োগ হবে। এসবের নোটিফিকেশেন হবে। কথা দিয়ে গেলাম, পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশের উপরে যাবে। আগামী ২ বছরের মধ্যে উত্তরপ্রদেশের থেকে বেশি পুলিস থাকবে এখানে। পুরনো পুলিসদের এরিয়ার, ডিএ কমপ্লিট করেছি। কেন্দ্রের সঙ্গে ডিএর-র গ্যাপ ছিল ৪২ শতাংশ। ২০ শতাংশ ডিএ দিয়ে দিয়েছি। মোট ৩৮ শতাংশ ডিও ও অক্টোবরের বেতনও তাঁরা পেয়ে যাবেন ১৫ অক্টোবরের মধ্যে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source