SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'কাউকে বলেছেন বন্ধ করার কথা?', মৃত্যুকূপ চোরবাগানে পুলিসমন্ত্রী শুভেন্দুর প্রশ্নের মুখে পুলিস! দুর্ঘটনার কারণ নিয়ে বললেন বড় কথা

Suvendu Adhikari on Chorbagan Stampede: চোরবাগানে সপ্তমীর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৯। ঘটনাস্থল পরিদর্শন করে উচ্চপর্যায়ের তদন্ত ও কঠোর পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, "প্রশাসনের কারও দোষ থাকলে ছাড় নয়।" ইতিমধ্যেই পুজো কমিটির উদ্যোক্তা, ভলান্টিয়ার্স সহ আটক ১২।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 18, 2026, 02:31 AM IST | Updated: Oct 18, 2026, 01:12 PM IST
Image Credit: মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর
Join

কমলাক্ষ ভট্টাচার্য: কলকাতা পুজোর ইতিহাসে বেনজির বিপর্যয়। মৃত্যুকূপ চোরবাগান মণ্ডপ। গোটা বিপর্যয়ের তদন্ত প্রক্রিয়ার তদারকির দায়িত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন,  দুর্ঘটনার তদন্তে কাউকে ছাড়া হবে না। যার দোষ পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যার গাফিলতি পাওয়া যাবে, তাকেই গ্রেফতার করা হবে। কোনও রাজনীতির রং দেখা হবে না। এমনকি বিপর্যয়ের পিছনে পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিসমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশ্নের মুখে চোরবাগান মণ্ডপের দায়িত্বে থাকা পুলিস।

বিপর্যয়ের তদন্তে এসএসকেএম থেকে মধ্যরাতে চোরবাগান মণ্ডপের ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন ঘটনাস্থল। সেখানেই মণ্ডপের ভিতর পুলিসকর্মীদের কাছে মুখ্যমন্ত্রী জানতে চান, "আপনারা কাউকে বলেছেন বন্ধ করার কথা? লোকাল এমএলএ-কে বলেছেন বন্ধ করুন? তাপস রায়ের মতো সিনিয়র মিনিস্টার আছেন। তারপর তো আমি আছি। আপনারা রেসপন্স কখন করেছেন? ওসি কোথায় ছিলেন?" প্রসঙ্গত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পষ্ট বক্তব্য, "গাফিলতি প্রমাণিত হলে পুলিস কমিশনারও ছাড় পাবেন না! প্রশাসনের কারও দোষ থাকলে ছাড় নয়।" তবে এখানে যে সিপি-র কোনও ভূমিকা ছিল না, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

মধ্যরাতে চোরবাগান মণ্ডপের ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী আরও জানান, "প্যাসেজ ন্যারো। আলো কম ছিল। মণ্ডপের জায়গা খুবই ছোট। দুর্ঘটনা ভিতরে নয়। গেটে ঘটেছে। বৃষ্টি একটা কারণ। আর ভিতরে আলো কম থাকা আরও একটা কারণ। কিন্তু পুলিসমন্ত্রী হিসেবে এখনই কোনও সিদ্ধান্ত টানা ঠিক নয়। মুখ্যসচিব প্রধান বিচারপতিকে চিঠি লিখবেন। বিচারপতির নেতৃত্বে তদন্তে সিট গঠন করা হবে। ভিড় নিয়ন্ত্রণে কারা ছিলেন দেখা হবে। কাওকে গার্ড করতে আসিনি। সরকার তার দায়িত্ব পালন করছে।"

উল্লেখ্য, ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্তে পুলিসের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। আটক করা হয়েছে পুজো কমিটির উদ্যোক্তা, ভলান্টিয়ার্স সহ ১২ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় গাফিলতি, কেন বিপর্যয়, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। জখম ২৫। কলকাতা মেডিক্যাল কলেজ ও এসএসকেএম মিলিয়ে চিকিৎসাধীন ৯ জন।

আরও পড়ুন, চোরবাগান বিপর্যয়! ভিডিয়ো কলে দুই বান্ধবীর দেহ শনাক্ত করল পরিবার, মৃতদের নাম-পরিচয় তালিকা প্রকাশ

আরও পড়ুন, চোরবাগানে মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES