SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

সবুজ সংকেত দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন! কলকাতা ও হাওড়ায়... পুরভোটের বড় খবর

Municipal Election: কলকাতা ও হাওড়া পুরভোটের ভোটার তালিকা তৈরিতে জোর তৎপরতা। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমোদনের পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 26, 2026, 02:30 PM IST | Updated: Oct 26, 2026, 06:13 PM IST
Join

অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যে ভোটার তালিকা ব্যবহার করা হয়েছিল, এবার পুরভোটেও সেই ভোটার তালিকা ব্যবহারেরই অনুমতি চাওয়া হয়েছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেই অনুমতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। আর সেই মোতাবেক এখন গোটা রাজ্যজুড়ে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরি করার কাজ শুরু করছে রাজ্য নির্বাচন কমিশন। আসন্ন পুরভোট। পুজো মিটতেই দরজায় কড়া নাড়ছে পুরভোট। আর তার জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরির কাজে গতি আনতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজ্য নির্বাচন কমিশন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পুরভোটের বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। তার আগেই তৈরি হয়ে যাবে ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা। কমিশন সূত্রে এমনটাই খবর।

ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরির তোড়জোড়

শহর কলকাতায় উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে দফায় দফায় বৈঠক করে চলেছেন কলকাতা পুর কমিশনার এবং অন্যান্য আধিকারিকেরা এই ভোটার তালিকা তৈরি করার জন্য। আসন্ন কলকাতা এবং হাওড়া জেলা পুরসভা নির্বাচনের জন্য ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা এখনও পর্যন্ত তৈরি হয়নি বলেই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর। এই ভোটার তালিকা তৈরি হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি যে বুথে ভোট গ্রহণ হবে সেই বুথগুলো সবদিক খতিয়ে দেখে তারপরেই রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জানাবে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসন্ন হাওড়া পুরসভা এবং কলকাতা পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত

সূত্রের খবর, ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকা পুরভোটে ব্যবহারের জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (ECI) কাছে যে অনুমতি চেয়ে পাঠানো হয়েছিল, ইতিমধ্যেই তার অনুমোদন মিলেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত মেলার পর, রাজ্য নির্বাচন কমিশন এখন সেই তথ্যের ওপর ভিত্তি করে সমগ্র রাজ্যজুড়ে ওয়ার্ড ভিত্তিক আলাদা ভোটার তালিকা তৈরির কাজ দ্রুত গতিতে শুরু করেছে। বিশেষত, কলকাতা ও হাওড়া জেলা পুরসভা নির্বাচনের বিষয়টিকে প্রাধান্য দিয়ে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

শহর কলকাতায় এই ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা তৈরির কাজ দ্রুত নিষ্পত্তির জন্য উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) সঙ্গে দফায় দফায় বৈঠক ও পর্যালোচনা করছেন কলকাতা পুর কমিশনার এবং অন্যান্য শীর্ষ আধিকারিকেরা। রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, আসন্ন কলকাতা এবং হাওড়া জেলা পুরসভা নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা এখনও পর্যন্ত সম্পূর্ণ তৈরি হয়নি। ওয়ার্ড ও বুথ ভিত্তিক তালিকা তৈরি সম্পন্ন হলেই কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বিজ্ঞপ্তি

ভোটার তালিকার পাশাপাশি যে যে বুথগুলিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেগুলির পরিকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখারও কাজ চলছে। বুথ সংক্রান্ত সমস্ত তথ্য চূড়ান্ত আকারে রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারকে রিপোর্ট পেশ করবে। সেই সবকিছু ঠিকঠাক থাকলে ও নির্বাচনী প্রস্তুতি সময়মতো শেষ হলে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসন্ন কলকাতা ও হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। কমিশন সূত্রে তেমনই ইঙ্গিত মিলছে।

আরও পড়ুন, চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই

আরও পড়ুন, 'ক্লাস টেন পর্যন্ত মোবাইল ছুঁবি না', বকুনি দিয়েও ছোট্ট রাজদীপের সেলফির আবদার মেটালেন মুখ্যমন্ত্রী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES