• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই

চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই

Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে লালবাজারের তলব। তদন্তে সহযোগিতার বার্তা শিল্পীর। ২৪ ঘণ্টায় দিলেন প্রথম এক্সক্লুসিভ প্রতিক্রিয়া। কী বললেন শিল্পী?

Written BySudeshna Paul Saha
Published: Oct 26, 2026, 12:17 PM IST|Updated: Oct 26, 2026, 12:35 PM IST
joinshare
চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই
Image Credit: শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর, জলে ভাসছে বারমুডা

2

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

3

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

4

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

5

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল গাড়ি, প্রি-ওয়েডিং শ্যুটে যাওয়ার পথে মার্মান্তিক পরিণতি ৩ জনের

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিক্রম দাস ও অয়ন ঘোষাল: চোরবাগান বিপর্যয়ে এবার শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব। বুধবারের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ শিল্পী সুশান্ত শিবানী পালকে। যারপরই জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন সুশান্ত শিবানী পাল। সবার প্রথম প্রতিক্রিয়া দিলেন জি ২৪ ঘণ্টাকেই। শিল্পী সুশান্ত শিবানী পাল জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন। যদিও এখনও সরকারিভাবে কোনওরকম তলবের চিঠি পাননি বলেও জানিয়েছেন তিনি।

শিল্পী সুশান্ত শিবানী পালের বক্তব্য

শিল্পী সুশান্ত শিবানী পাল জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় বলেন, "তদন্তে সহযোগিতা করব। আমি এখনও অফিসিয়াল কোনও তলব পাইনি। লালবাজার থেকে একটা ফোন পেয়েছি। জানানো হয়েছে আমাকে ডাকা হবে। সমস্ত রকম প্রশ্ন ফেস করতে আমি তৈরি। আমি শিল্পী। শিল্পী হিসেবে আমার মণ্ডপে যতটা অবদান থাকার কথা ততটাই ছিল।" প্রসঙ্গত, লালবাজার সূত্রে আরও খবর, চোরবাগান মণ্ডপের ৩২টি সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু সেই ৩২টি সিসিটিভি ক্যামেরার মধ্যে প্রায় ১৬টি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি, অমিল। অন্যদিকে, সেদিনের ঘটনার সাক্ষী হিসেবে ৩ জনকে ডাকা হয়েছে লালবাজারে। উল্লেখ্য, এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই প্রায় ৬০ জনের বয়ান সংগ্রহ করা হয়েছে বলে খবর।

তদন্তের অগ্রগতি

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৯ জন। ১৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আরও ২ জনের মৃত্যু হয়। বিপর্যয়ের কারণ হিসেবে উঠেছে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার কথা। সেই ঘটনায় ২ জন ঘোষককেও গ্রেফতার করেছে পুলিস। ধৃত ঘোষক সেন্টু এবং কালিয়ার কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় পুলিস। সেই কারণে সেন্টু ও কালিয়ার ভয়েস স্যাম্পেল সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাচ্ছেন তদন্তকারীরা। ঘটনার মুহূর্তের একাধিক ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করার কাজ চলছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।

কেন বিপর্যয় চোরবাগানে?

তদন্তকারী অফিসারদের দাবি, ৩-৪ জনের থেকে ঘটনার সময়কার মাইকিংয়ের অডিও-ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। একাধিক ফুটেজ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। যেখানে ঘোষণা শোনা গেছে। যা পরীক্ষা করে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজের অডিওর সঙ্গে ধৃতদের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে। ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণের জন‍্য ডিউটিরত কয়েকজন হোমগার্ড, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মীর  বয়ান রেকর্ড করা হয়েছে। এলাকার মানুষেরও  বয়ান রেকর্ড করা হয়েছে। তারা ঘটনার মুহূর্তে কী ঘোষণা শুনেছিলেন? জিজ্ঞাসাবাদ করে তা জানতে চাইছে পুলিশ।

আরও পড়ুন, চোরবাগান বিপর্যয়: গলা কার? বিভ্রান্তিকর ঘোষণার 'ভয়েস' চিনতে ধৃত সেন্টু-কালিয়ার কণ্ঠস্বরের নমুনা চায় পুলিস

আরও পড়ুন, ২৪ এসিতে হচ্ছিল না ঠান্ডা, অপর্যাপ্ত ভেন্টিলেশনে দমবন্ধকর পরিস্থিতি! চোরবাগান মণ্ডপ নিয়ে চাঞ্চল্যকর ফরেনসিক তথ্য

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata Stampede
Kolkata News