• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /চোরবাগানে কেন এবং কীভাবে ঘটে গেল এত বড় বিপর্যয়? মণ্ডপে ঢোকার পথ অসম্ভব সরু, আর ওই সরু স্পেসেই পর পর...

চোরবাগানে কেন এবং কীভাবে ঘটে গেল এত বড় বিপর্যয়? মণ্ডপে ঢোকার পথ অসম্ভব সরু, আর ওই সরু স্পেসেই পর পর...

Chorbagan Stampede: শনিবার রাতে তখন বৃষ্টি হচ্ছিল। আচমকা সেই বৃষ্টিতে দর্শনার্থীদের অনেকেই হয়তো মণ্ডপ ছেড়ে বেরোতে চাইছিলেন না। এদিকে অসংখ্য লোক তখনও প্যান্ডেলে ঢুকছেন এবং আরও অসংখ্য লোক ঢুকতে চাইছেন। সব মিলিয়ে এক বিরাট বিশৃঙ্খলা।

Written BySoumitra Sen
Published: Oct 18, 2026, 10:02 AM IST|Updated: Oct 18, 2026, 01:14 PM IST
joinshare
চোরবাগানে কেন এবং কীভাবে ঘটে গেল এত বড় বিপর্যয়? মণ্ডপে ঢোকার পথ অসম্ভব সরু, আর ওই সরু স্পেসেই পর পর...

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পিয়ালী মিত্র: চোরবাগানের এত বড় পুজোর আয়োজন, এত ভিড়! কিন্তু কীরকম ছিল তাদের ব্যবস্থাপনা? জি ২৪ ঘণ্টার প্রতিনিধি গিয়ে যা দেখলেন তাতে তো চক্ষু চড়কগাছ। পুজোমণ্ডপে ঢোকার পথ অসম্ভব সরু। তাছাড়া, সব চেয়ে বড় বিপদের কথা হল-- সরু এগজিট। তার উপর ওই সরু স্পেসেই একের পর এক স্টল। তাই কি পুজো উদ্যোক্তাদের ভিড়-লোভের বলি হলেন অসহায় ১৯?

আরও পড়ুন: দুর্ঘটনার ৪ ঘণ্টা আগেই চোরবাগান নিয়ে সোশ্যালে বড় বিপদঘণ্টি বাজান দর্শনার্থী! আশঙ্কা-ই ফলে গেল ১৯ মৃত্যুর বাস্তবে

আরও পড়ুন: চোরবাগান বিপর্যয়ের পর জারি ১৬৩ ধারা!  ৩ দিন কোন কোন রাস্তা বন্ধ?

অভিশপ্ত চোরবাগান

চোরবাগানে গতরাতের অভিশপ্ত সেই সময়ে বৃষ্টি হচ্ছিল। আচমকা সেই বৃষ্টিতে দর্শনার্থীদের অনেকেই হয়তো মণ্ডপ ছেড়ে বেরোতে চাইছিলেন না। এদিকে অসংখ্য লোক ঢুকছেন এবং আরও অসংখ্য ঢুকতে চাইছিলেন। সেই সময়ে পুজো কর্তৃপক্ষ ঘোষণা করে, প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যান, মণ্ডপের অবস্থা ভালো নয়, মণ্ডপ ভেঙে পড়তে পারে! ব্যস! এই কথাতেই মহা কাণ্ড ঘটে যায়। প্যান্ডেলের ভিতরে থাকা মানুষজন হুড়োহুড়ি ফেলে দেন। আগে বেরোতে চান। চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
 

কড়া নিষেধাজ্ঞা জারি

গতকালের চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনার পর কলকাতায় জমায়েত ও মিছিল ঘিরে কড়া নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিস। গতকালের স্ট্যাম্পিডের ঘটনার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কলকাতা পুলিসের কমিশনার অজয় নন্দের নির্দেশে এই নিষেধাজ্ঞা জারি।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ নম্বর ধারার অধীনে এই নির্দেশ জারি করা হয়েছে।
১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত, অর্থাৎ, তিন দিনের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বলবৎ থাকবে।

কী করবেন, কী করবেন না?

কলকাতার বউবাজার থানার অধীন ওই নির্দিষ্ট এলাকাগুলিতে পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত নিষিদ্ধ। লাঠি, ধারালো অস্ত্র বা অন্য কোনও বিপজ্জনক অস্ত্র বহন করা নিষিদ্ধ। শান্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, এমন কোনও কাজের উপর নিষেধাজ্ঞা জারি। মিছিল, সভা, শোভাযাত্রা, ধর্না ও বিক্ষোভের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় কোন কোন এলাকা

পূর্ব: কলেজ স্ট্রিট, কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত

পশ্চিম: সি.আর.অ্যাভিনিউ, কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত

উত্তর: কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট থেকে সি. আর. অ্যাভিনিউ পর্যন্ত

দক্ষিণ: ইডেন হাসপাতাল রোড, সি. আর. অ্যাভিনিউ পর্যন্ত।
জনস্বার্থে ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে

লেটেস্ট আপডেট

চোরবাগান বিপর্যয়ের ঘটনায় ১২ জনকে বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসকেএম হাসপাতালে যে দু'জনকে ভর্তি করা হয়েছে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই চোরবাগানে মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দুর্ঘটনার তদন্তে কেউ রেয়াত পাবে না। বিন্দুমাত্র দোষও যার পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যার-ই গাফিলতি প্রমাণিত হবে, তাকেই গ্রেফতার করা হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja
Kolkata Stampede