কম নয়, কমিশনে জমা পড়ছে বেশি সই! কালীঘাট বিজয়া সম্মিলনীরই কেউ কেউ... বিরাট দাবি ঋতব্রতর
Ritabrata Banerjee: নির্বাচন কমিশনে জমা পড়ছে বাড়তি বিধায়কের সই! স্পিকারের তালিকার চেয়ে ইসি-তে বেশি সই। কাজল শেখরা না বলা সত্ত্বেও কীভাবে ইসি-তে বাড়ল সই? বড় দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বিজয়া সম্মিলনীর ছবিতেই নাকি লুকিয়ে সই! নির্বাচন কমিশনের হলফনামা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ঋতব্রতর।
শ্রেয়সী গাঙ্গুলি: স্পিকারের কাছে বিরোধী দলনেতার সময় যতজন সই করেছিলেন, নির্বাচন কমিশনের কাছে তার থেকে বেশি সংখ্যক বিধায়কের সই জমা পড়বে। বিরাট দাবি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এদিকে ইতিমধ্যেই কাজল শেখ সহ একাধিক বিধায়ক তাঁরা বলেছেন, তাঁরা কৃতজ্ঞতা স্বীকার সই করেননি! কিন্তু বিরোধী দলনেতার সময় তাঁরা সই করেছিলেন। নির্বাচন কমিশনের ক্ষেত্রে তাঁরা সই করেননি। ফলে স্বাভাবিক নিয়মে বিরোধী দলনেতার সময় সই করা বিধায়কের সংখ্যা নির্বাচন কমিশনের ক্ষেত্রে কম হওয়ার কথা। তাহলে?
ঋতব্রতর জোরালো দাবি
এখানেই চমক! কিন্তু বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের জোরালো দাবি, বিরোধী দলনেতা নির্বাচনের সময় যতজন সই করেছিল তার থেকেও বেশি বিধায়ক সই করেছে নির্বাচন কমিশনের হলফনামায়। কারা তাঁরা? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। আর সেখানেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের বড় দাবি, কালীঘাট শিবিরের বিজয়া সম্মিলনীতে ছবিতে যাদের দেখা গিয়েছিল, তাদের মধ্যেই নাকি কেউ কেউ সই করে থাকতে পারেন! কারা তাঁরা? নাম অজ্ঞাত। নাম খোলসা করেননি বিরোধী দলনেতা। ফলে জল্পনা ছড়াচ্ছে। চলছে নয়া সমীকরণের অংক কষাও।
কমিশনে জমা পড়ছে বেশি সই!
নির্বাচন কমিশনে জমা পড়ছে বেশি সই! রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, স্পিকারের কাছে বিরোধী দলনেতা নির্বাচনের সময় যতজন বিধায়ক সই করেছিলেন, নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার থেকেও বেশি বিধায়কের সই রয়েছে। এদিকে কাজল শেখ সহ বেশ কয়েকজন বিধায়ক প্রকাশ্যে জানিয়েছেন যে, তাঁরা নির্বাচন কমিশনের ক্ষেত্রে কোনও সই করেননি। ফলে স্বাভাবিক নিয়মেই নির্বাচন কমিশনে জমা পড়া সইয়ের সংখ্যা কমে যাওয়ার কথা ছিল।
কালীঘাট বিজয়া সম্মিলনীর ছবিতেই লুকিয়ে সই!
কিন্তু বিরোধী দলনেতার এমন উল্টো ও বিস্ফোরক দাবিতে রাজনৈতিক অলিন্দে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। তাহলে কি মমতা-তৃণমূলের অন্দরে রয়েছে বিরোধী দলনেতার 'গোপন' সমর্থক? ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় সরাসরি কারও নাম খোলসা না করলেও জল্পনা আরও উসকে দিয়েছেন। তাঁর ইঙ্গিতপূর্ণ দাবি, সম্প্রতি কালীঘাট শিবিরের বিজয়া সম্মিলনীতে যাদের হাসিমুখে ছবিতে দেখা গিয়েছিল, তাঁদের মধ্যেই কেউ কেউ হয়তো এই হলফনামায় সই করেছেন!
কাদের নাম রয়েছে এই অজ্ঞাত তালিকায়? বিরোধী দলনেতার এই দাবিতে নতুন করে হিসেব-নিকেশ শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। মমতা শিবিরে কি তবে আবার বিধায়ক ভাঙন? আবার নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? তা নিয়েই চলছে হিসেব নিকেশ। জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন, নেতৃত্বকে ‘বাইপাস’ করেই স্পিকারকে জবাব ৩ সাংসদের, NCPI-তে মতবিরোধ? তুঙ্গে জল্পনা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)