SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

১৭০-এর বেশি আসন, সনাতনী হিন্দু মেয়র পাবে কলকাতা: বড় দাবি সুকান্তর

Kolkata Municipal Corporation: কলকাতা কর্পোরেশন নির্বাচনে বিজেপি প্রায় ১৭০টি আসনে জয়ী হবে এবং কলকাতা এবার একজন সনাতনী হিন্দু মেয়র পাবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মেদিনীপুরের রাবণ দহন কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 12, 2026, 18:33 IST | Updated: Nov 12, 2026, 19:12 IST
Join

চম্পক দত্ত: এবার সনাতনী হিন্দু মেয়র পাবে কলকাতা। এবার কলকাতা কর্পোরেশনের নির্বাচনে ১৭০টি আসনের আশেপাশে সিট পাবে বলেও জানিয়ে দিলেন বিজেপি দলের কলকাতা কর্পোরেশন ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মেদিনীপুর শহরের তাঁতিগড়িয়া এলাকায় রাবণ দহন কর্মসূচিতে যোগ দিয়ে একথা বলেন সুকান্ত মজুমদার।

কলকাতা কর্পোরেশন ভোটের দায়িত্ব পাওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "দল দায়িত্ব দিয়েছে। কাজ করছি। দলকে জেতানোই মূল লক্ষ্য। ১৫০-এর বেশি ১৭০-এর আশপাশে সিট পাবে বিজেপি। সেই সঙ্গে বলছি অনেকদিন পর এবার সনাতনী হিন্দু মেয়র পাবে কলকাতা।" সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করার জন্য এক রাজ্যের এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। সেই সম্পর্কেও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "ওই পুলিশ আধিকারিকের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে করা অবমাননাকর মন্তব্যে মুখ্যমন্ত্রীর সম্মান অবমাননা হয়েছে। এই ধরনের কথা বলার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এবং তাই হয়েছে।"

বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারি প্রসঙ্গে বলেন, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মহিলা। এর আগে এরা ক্ষমতায় ছিল। স্বাভাবিকভাবেই কেউ সাহস পেতেন না এদের বিরুদ্ধে অভিযোগ করতে। আর অভিযোগ করলে পুলিশ কোনও ব্যবস্থা নিত না। এখন তো সেই সরকার নেই। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এমন সরকার গঠন হয়েছে যেখানে স্পষ্ট নীতি রয়েছে যে মহিলাদের গায়ে হাত দিলে সেই অপরাধের কোনও ক্ষমা নেই। প্রাক্তন বিধায়ক হন বা প্রাক্তন সাংসদ বা বর্তমান বিধায়ক হন, আইন আইনের পথেই চলবে।

কটাক্ষ করেন জাহাঙ্গীর খানকেও।  বাড়ি ভাঙ্গার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ফলতার এই পুষ্পা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পকেটে থাকত । পুলিশ প্রশাসনও ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পকেটে। তাই বিভিন্নভাবে অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছিল। আর এই সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশকারাতেই জাহাঙ্গীরের মতন এলিমেন্টস তৈরি হয়েছিল। বাংলার রাজনীতিকে কলুষিত করার কাজ এই জাহাঙ্গীরের মতো এলিমেন্টসদেরকে নিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস করেছে।

আরও পড়ুন, হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীকে নিয়ে 'অশালীন' মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিসের ইনসপেকটর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES