• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /অভিষেকের বাড়ির সামনে ফের তুলকালাম, মাইক হাতে মমতার হুমকি, 'জনরোষের বিস্ফোরণ যদি ঘটে...'

অভিষেকের বাড়ির সামনে ফের তুলকালাম, মাইক হাতে মমতার হুমকি, 'জনরোষের বিস্ফোরণ যদি ঘটে...'

Mamata Banerjee: মতা বলেন পুলিসকে রিকোয়েস্ট করব, দয়া করে শান্তি বজায় রাখুন। আজ অভিষেকের জন্মদিন। প্রধানমন্ত্রী নিজেও ওকে চিঠি পাঠিয়েছেন

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Nov 07, 2026, 04:22 PM IST|Updated: Nov 07, 2026, 04:27 PM IST
joinshare
অভিষেকের বাড়ির সামনে ফের তুলকালাম, মাইক হাতে মমতার হুমকি, 'জনরোষের বিস্ফোরণ যদি ঘটে...'
Image Credit: মমতা বন্দ্যোপাধ্যায়

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে অপসারণ করা হল ২.৯ কেজির ম্যালিগন্যান্ট টিউমার, নজির গড়ল AIIMS কল্যাণী

2

'দেশকে আরও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ করতে হবে', দীপাবলিতে দেশবাসীর জন্য আরও কী কামনা করলেন প্রধানমন্ত্রী?

3

Virat Kohli Record: আর কি কোনও রেকর্ড অক্ষত রাখবেন তিনি? এবার পন্টিংয়ের নাম মুছে ইতিহাস লিখলেন বিরাট!

4

বলি প্রথা থাকলেও পেয়ারা পছন্দ মায়ের, আগামী জৈষ্ঠ্যে দু'শো বছর পূর্ণ হবে নিস্তারিণী কালীর

5

বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক! চলে এল নবান্নের নির্দেশিকা, ৩০ নভেম্বরের মধ্য়েই মানতে হবে নয়া নিয়ম

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার রাতের পর শনিবার ফের গোলমাল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। রাস্তা দখল করে অভিষেকের জন্মদিন পালন করা হচ্ছে এই অভিযোগে ফের উত্তপ্ত হয়ে ওঠে। কালীঘাট তৃণমূল সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। গোটা বিষয়টি সামাল দিতে হিমসিম খেয়ে যায় পুলিস। এমন এক অবস্থায় শনিবার মাইক হাতে জনতার সামনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, কাল রাতে পুলিস নিয়ে এসে বিজেপির লুম্পেনরা রাত তিনটের সময় অভিষেকের বাড়িতে হামলা করেছে। হামলা করার অধিকার আপনাকে কে দিল? তার মানে কি দেশে সংবিধান নেই? গণতন্ত্র নেই? সেই জন্যই তো নিজেরাই বলছেন গণতন্ত্র বাঁচাও। কেন বলছেন? গণতন্ত্র যদি থাকত তাহলে কি আপনারা একথা বলতেন?

মমতার বাড়ির কাছাকাছি এলাকায় ভিড় নিয়ে মমতা বলেন, আমার বাড়ির মোড়ে কোনও দিন কোনও পুজো হয় না।  একটু ভেতরে হয়। এবার সামনের রাস্তায় রেখে দিয়েছে। মানুষজন ঢুকবে কী করে। পুলিসের দেখা উচিত। আমাদের পাড়ায় ৫-৬টি পুজো হয়। আমার বাড়ির উল্টো দিকে পুজো হয়। আমার পাড়ায় ৫-৬টি পুজো হয়। তাহলে এভাবে যদি পুলিস রাস্তা আটকায় তাহলে কী হবে! কালীঘাট থানার ওসিকে অভিষেক যখন বলে তখন অভিষেকের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। ওঁকে বলব, দয়া করে নিরপেক্ষতা বজায় রাখুন। সরকারের পাশে থাকতে হবে, আমি জানি। কিন্তু যখন বাড়াবাড়ি হয়ে যায় তখন মনে রাখবেন অন্য কিছু হচ্ছে। কয়েকটি থানা যা করে বেড়াচ্ছে। নতুন একজনসকে আনা হয়েছে। সব জানি বলাইবাবু। আপনার কী কী ক্ষমতা আর কত প্রমোশন আপনি পাবেন। প্রমোশন আপনি পান। আপনাকে কালীপুজোর শুভেচ্ছা রইল। মনে রাখবেন জনরোষের বিস্ফোরণ যদি ঘটে তাহলে তখন কিন্তু...। বিশেষ করে মেয়েদের বলব আপনারা এগিয়ে আসুন।

আরও পড়ুন-পুলিসে বিপুল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, সংখ্যাটা... কোন বিভাগে শূন্যপদ কত? পরিষেবা নিয়েও ৫ দফা নির্দেশ

মমতা বলেন পুলিসকে রিকোয়েস্ট করব, দয়া করে শান্তি বজায় রাখুন। আজ অভিষেকের জন্মদিন। প্রধানমন্ত্রী নিজেও ওকে চিঠি পাঠিয়েছেন। এই দেখুন মেয়েদের শাঁখা ভেঙেছে। আপনারা যদি মনে করেন আমি টলে যাব তাহলে ভুল ভাবছেন। আমি থাকছি। অভিষেকের জন্য যারা আসছেন তারা একটা সাইডে আসবেন। রাস্তার একটা দিক খালি করে দিন। কেউ দয়া করে জমায়েত করবেন না। ঠাকুরের গাড়ি পাস করতে দিন।  যারা অভিষেককে শুভেচ্ছা জানাতে আসছেন, তাঁদের স্বাগত। হামলা করার চেষ্টা করবেন না। একদিকে হামলা, আরেকদিকে মামলা। একদিন এসব করতে করতে বিজেপির হাতের পুতুল হয়ে চেয়ার হারাবেন। আমরা বারবার পুলিসকে জানাচ্ছি। অজয় নন্দাজি, আপনি আমার কথা শুনুন। কাল থেকে আমার বাড়ির সামনে হামলা, বেআইনি পুজো করতে দিয়েছেন। যাঁরা সনাতনী করেন, তাদের বলছি, হিন্দু ধর্মকে আঘাত করছেন, এসব করবেন না। কত বড় সনাতনী আপনারা! কলকাতার পুলিস কমিশনারকে নিশানা করে মমতা বলেন, অজয় নন্দাজি, বিনীতকে ইস্তফা দিতে হয়েছিল। কারণ তিনি মনে করেছিলেন। মরাল ডিউটি। আপনি করেননি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Mamata Banerjee