SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ডিউটির আড়ালে কুৎসিত রূপ! মহিলা হোমগার্ডের শরীরে 'নোংরা হাত', ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার ASI

ডিউটিরত এক মহিলা হোমগার্ডকে (THG) অশালীন স্পর্শ। গ্রেফতার এএসআই। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তোলপাড়।

Written By Soumita Khan
Published: Oct 19, 2026, 10:19 AM IST | Updated: Oct 19, 2026, 10:26 AM IST
Join

পিয়ালী মিত্র: চোর বাগানকাণ্ডের পর শহরবাসীর মন ভারাক্রান্ত। আনন্দের মধ্যেও কোথাও যেন বিষাদের ছায়া। দূর দূরান্ত থেকে কলকাতায় ঠাকুর দেখতে আসেন অনেকেই। এরই মধ্যে ডিউটিতে থাকাকালীন মহিলা পুলিস সহকর্মীকে হেনস্থা। ভিডিয়ো ভাইরাল হতেই তোলপাড়। গ্রেফতার অভিযুক্ত পুলিসকর্মী। ঘটনাটি ঘটে জনপ্রিয় ক্লাব সুরুচি সংঘের কাছে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, ডিউটিতে চেয়ারে বসেছিলেন মহিলা হোমগার্ড। অভিযুক্ত কলকাতা পুলিসের এএসআই (ASI) পিছন থেকে অশালীনভাবে স্পর্শ করতে থাকে। সুরুচি চত্বরে কর্তব্যরত অবস্থায় এই ঘটনাটি ঘটে। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসেফ এবং দ্রুত আইনি পদক্ষেপ করা হয়।

আরও পড়ুন: চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ, মণ্ডপের ভিতরে ছবি-ভিডিয়ো তোলা নিষিদ্ধ! নির্দেশ লালবাজারের

ঘটনার সত্যতা যাচাই করে বিভাগীয় স্তরে দ্রুত পদক্ষেপ নেয় পুলিস। অভিযুক্ত পুলিসকর্মীকে অবিলম্বে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। কর্তব্যরত অবস্থায় এমন আচরণ বরদাস্ত করা হবে না বলে প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চোরবাগানের ঘটনার পর কলকাতা পুলিসের কড়া নির্দেশ। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা। মণ্ডপের ভিতরে সেলফি, ছবি, ভিডিয়ো তোলায় নিষেধাজ্ঞা জারি। দর্শনার্থীরা যাতে নিয়ম মেনে চলে, সেই জন্য পুজো কমিটিগুলিকে অডিয়ো বার্তা দিয়ে সতর্ক করতে বলা হয়েছে।

আরও পড়ুন: চোরবাগানে কীভাবে মৃত্যু ১৯ জনের? ময়নাতদন্তের রিপোর্টে আসল কারণ

নিয়ম মানতে ব্যর্থ হলে মোবাইল ফোন বাজেয়াপ্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মণ্ডপের ভিতরে ছবি বা ভিডিয়ো তোলার ক্ষেত্রে দর্শনার্থীদের আরও সাবধান থাকতে হবে। চোরবাগানের ঘটনাপর দুর্গাপুজোর বাকি সময়ে ভিড় সামাল দিতে এবং কোনও অপ্রিয় পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুজো কমিটিগুলিকে প্রশাসনের নির্দেশ মেনে চলার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে বলা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES