• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ, মণ্ডপের ভিতরে ছবি-ভিডিয়ো তোলা নিষিদ্ধ! নির্দেশ লালবাজারের

চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ, মণ্ডপের ভিতরে ছবি-ভিডিয়ো তোলা নিষিদ্ধ! নির্দেশ লালবাজারের

মণ্ডপের ভিতরে সেলফি তোলা, ছবি বা ভিডিয়ো করার উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। সব থানার ওসি-কে এই সংক্রান্ত অডিয়ো বার্তা পুজো কমিটিগুলির কাছে পৌঁছে দিতে বলা হয়েছে। মাইকে বারবার ঘোষণা করে দর্শনার্থীদের সতর্ক করতে হবে।

Written ByDebasmita Das
Published: Oct 19, 2026, 09:23 AM IST|Updated: Oct 19, 2026, 09:30 AM IST
joinshare
চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ, মণ্ডপের ভিতরে ছবি-ভিডিয়ো তোলা নিষিদ্ধ! নির্দেশ লালবাজারের

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম সপ্তমীর সন্ধ্যায় যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে তাতে মন খারাপ মানুষের। আনন্দের মধ্যেও কোথাও যেন বিষাদের ছায়া রয়েইছে। যদিও প্রশাসন ও পুলিস চোরবাগানের ঘটনা যেন আবার না ঘটে সেটা নিয়ে তত্‍পর। আর সে কারণেই চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর কলকাতা পুলিস পুজো মণ্ডপে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে। এমনকী মণ্ডপের ভিতরে সেলফি, ছবি, ভিডিয়ো তোলা যাবে না। দর্শনার্থীরা যাতে নিয়ম মেনে চলে, সেই জন্য পুজো কমিটিগুলিকে অডিয়ো বার্তা দিয়ে সতর্ক করতে বলা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, নির্দিষ্ট এলাকার সব ওসি-কে নির্দেশ তাঁদের পুজো কমিটিগুলির কাছে পৌঁছে দিতে হবে। পুজো কমিটিগুলি মণ্ডপে মাইকের মাধ্যমে বারবার নির্দেশ বাজিয়ে দর্শনার্থীদের সতর্ক করবে। নিয়ম মানতে ব্যর্থ হলে মোবাইল ফোন বাজেয়াপ্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। মণ্ডপের ভিতরে ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে দর্শনার্থীদের আরও সাবধান থাকতে হবে।

আরও পড়ুন, চোরবাগানে কীভাবে মৃত্যু ১৯ জনের? ময়নাতদন্তের রিপোর্টে আসল কারণ

চোরবাগানের ঘটনাপর দুর্গাপুজোর বাকি সময়ে ভিড় সামাল দিতে এবং কোনও অপ্রিয় পরিস্থিতি এড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পুজো কমিটিগুলিকে প্রশাসনের নির্দেশ মেনে চলার পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ নজর দিতে বলা হয়েছে।

মোবাইল বাজেয়াপ্ত ও ফেরত নেওয়ার নিয়ম

প্রশাসন কঠোর সতর্কতা দিয়েছে যে, পুলিসের নির্দেশ অমান্য করলে কলকাতা পুলিস সেই ব্যক্তির মোবাইল ফোন সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করবে। কিন্তু ভয় করার দরকার নেই, বাজেয়াপ্ত ফোনগুলো পুজো শেষে নির্দিষ্ট প্রমাণ ও পরিচয়পত্র দেখিয়ে স্থানীয় থানায় থেকে ফেরত নেওয়া যাবে।

চোরবাগান বিপর্যয়ের পর পুলিস আরও সতর্ক হয়েছে, তাই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। কলকাতার সব থানাকে পুলিস কমিশনার অজয় নন্দের নির্দেশিকা মেনে চলতে হবে। এখন থেকে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের নিয়ন্ত্রণ পুলিসের হাতে থাকবে, পুজো কমিটিতে শুধু স্বেচ্ছাসেবক নয়, একজন কনস্টেবলও থাকবে। প্রবেশ ও প্রস্থান ফাঁকা রাখতে হবে, পর্যাপ্ত আলো আছে কিনা তা যাচাই করতে হবে। ইন্সপেক্টরের কাছে থাকবে ম্যানপ্যাক, যাতে পুজো কমিটির সঙ্গে পুলিসের যোগাযোগ অবিরাম থাকে।

আরও পড়ুন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তার বড়সড় গলদ! শহরের ৩ নামী পুজো কমিটিকে নোটিশ দমকলের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja