SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

কলকাতায় বিমান হাইজ্যাকের হুমকি! কে লিখেছে চিরকুট? তদন্তে বড় আপডেট

Kolkata Airport: কলকাতা-মুম্বই এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের হুমকি চিরকুট পাওয়ার ঘটনায় ১০৫ জন যাত্রীর হাতের লেখা সংগ্রহ করে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। ৫ ঘণ্টা তল্লাশির পর বিমানটি রওনা দিলেও চিরকুট কাণ্ডের জেরে চাঞ্চল্য তুঙ্গে।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 11, 2026, 19:19 IST | Updated: Nov 11, 2026, 19:27 IST
Join

সৌমেন ভট্টাচার্য: কলকাতা-মুম্বই বিমানে হাইজ্যাক অ্যালার্টের ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু বিধান নগর পুলিশের। NSCBI থানায় ইতিমধ্যেই অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে। এফআইআর করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। বিমানে থাকা ১০৫ জন যাত্রীর হ্যান্ড রাইটিং নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেই সমস্ত মিলিয়ে দেখা হচ্ছে। এমনকি ফরেন্সিকেও পাঠানো হচ্ছে।

উচ্চ পর্যায়ে তদন্তের পর পুলিশের পক্ষ থেকে যাকে দোষী পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হাইজ্যাক অ্যালার্টের পর দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে বিমানে তল্লাশি অভিযান করা হয়। শেষমেশ অবশ্য বিমানে কোনও কিছু পাওয়া যায়নি। তবে বিমানের ভিতরে ওয়াশরুমে এই হ্যাইজ্যাক করা হবে বিমান- এই হুমকি লেখাটি কে লিখেছে, আলাদাভাবে সেই তদন্ত শুরু হয়েছে। শেষমেশ বিকেল ৫টায় বিমানটি কলকাতা এয়ারপোর্ট থেকে বিমানটি রওনা দেয়।

এদিন কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমানে মেলে হাইজ্যাকের হুমকি চিরকুট। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। টেক অফের আগেই মেলে চিরকুট। প্রোটোকল মেনে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটে দমদম বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার AI2772 (ভিস্তারা) বিমানটি কলকাতা থেকে মুম্বই যাচ্ছিল। টেক অফের আগেই বিমানের মধ্যে পাওয়া যায় একটি চিরকুট। যে চিরকুটে লেখা ছিল হাইজ্যাকের কথা। এরপরই পাইলট এটিসিকে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বিমানের কেবিন ক্রু-রা বিমানটির টয়লেটের মধ্যে একটি চিরকুট পায়। যাতে লেখা ছিল বিমানটিকে হাইজ্যাক করা হতে পারে! বিষয়টি নজরে আসতেই পাইলট কোনও সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে পুরো বিষয়টি জানান। পাইলটের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন, ‘বাবা না থাকায় পারিবারিক শিক্ষার অভাব!’ ভাইফোঁটায় মমতার ভাইদের কড়া আক্রমণ শোভনদেবের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

ZEENEWS TRENDING STORIES