SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বিমানের ওয়াশরুমে 'হাইজ্যাক' চিরকুট! কলকাতা বিমানবন্দর কাণ্ডের পর্দাফাঁস, কারণ জানলে চমকে উঠবেন

Air India hijack threat: ১০৫ জন যাত্রীর হাতের লেখা পরীক্ষা করে বিধাননগর পুলিস অভিযুক্ত এক পুরুষ যাত্রীকে গ্রেফতার করেছে। ক্যানসার আক্রান্ত অসুস্থ স্ত্রীকে ছেড়ে চাকরির জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে না চাওয়াতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্ত জেরায় একথা স্বীকার করেন।

Written By Soumita Khan
Published: Nov 12, 2026, 09:39 IST | Updated: Nov 12, 2026, 11:55 IST
Join

সৌমেন চক্রবর্তী: কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়া বিমান হাইজ্যাক করা হবে। বিমানের ওয়াশরুমে লেখা এই ঘটনায় তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় ইতোমধ্যেই গ্রেফতার এক যাত্রী। যিনি এটা লিখেছিলেন একজন পুরুষ যাত্রী। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে, তিনি একজন ক্যানসার পেসেন্ট। পুলিসের পক্ষ থেকে তার নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। আগামীকাল, অর্থাত্‍ শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন: জামাইবাবুর দেওয়া চাবি, বন্ধ দরজা আর খাটে অঞ্জলির নিথর দেহ! বরানগরে তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য

পুলিসি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে, তাঁরা স্বামী-স্ত্রীর দুজনেই ক্যানসার আক্রান্ত। বিদেশে চাকরির জন্য তাঁকে অসুস্থ স্ত্রীকে ছেড়ে যেতে হচ্ছিল। এবং তিনি সেটা চাইছিলেন না। সেই কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। যে বিমানের ওয়াশরুমের ভিতরে হাইজ্যাক করা হবে বিমানটিকে। চাকরির জন্য দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ছিল কিন্তু অসুস্থ স্ত্রীকে ছেড়ে তিনি যেতে চাইছিলেন না সেই কারণে এই কাণ্ড। দুজনেই ক্যানসার আক্রান্ত বলে পুলিসের পক্ষ থেকে সহানুভূতি দেখিয়ে নাম প্রকাশ্যে আনতে চাইছে না।

ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করে বিধান নগর পুলিস। NSCBI থানায় ইতিমধ্যেই অভিযোগ করা হয়ে সেই অভিযোগের ভিত্তিতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা হয়। এফআইআর করা হয় পুলিসের পক্ষ থেকে। বিমানে থাকা ১০৫ জন যাত্রীর হ্যান্ড রাইটিং নেওয়া হয় পুলিসের পক্ষ থেকে। এমনকি ফরেন্সিকেও পাঠানো হয়।

আরও পড়ুন: ফাঁকা কালীঘাট! 'রাজনৈতিক মতপার্থক্য যাই হয়ে থাক না কেন...', বিস্ফোরক মদন

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমানে মেলে হাইজ্যাকের হুমকি চিরকুট। যার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। টেক অফের আগেই মেলে চিরকুট। বুধবার সকালে ঘটনাটি ঘটে দমদম বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার AI2772 (ভিস্তারা) বিমানটি কলকাতা থেকে মুম্বই যাচ্ছিল।

হাইজ্যাক অ্যালার্টের পর দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে বিমানে তল্লাশি অভিযান করা হয়। শেষমেশ অবশ্য বিমানে কোনও কিছু পাওয়া যায়নি। শেষমেশ গত বুধবার বিকেল ৫টায় বিমানটি কলকাতা এয়ারপোর্ট থেকে বিমানটি রওনা দেয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...
Read More

ZEENEWS TRENDING STORIES