কলকাতায় মেট্রো বন্ধ! কবে? কোন কারণে?
Kolkata Metro service disruption: রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো বন্ধ থাকবে।
অয়ন ঘোষাল: মাসের শুরুতে মেট্রোয় ভোগান্তি। রবিবার, ১ নভেম্বরে ব্লু লাইনে আংশিকভাবে বন্ধ থাকবে পরিষেবা। বেশ কয়েকটি স্টেশন মেট্রো পাওয়া যাবে না। মোট ৯ ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত হবে।
আরও পড়ুন: দু’ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি, ফানুস ওড়াতে লাইসেন্স! কালীপুজো-দীপাবলিতে কড়া সরকার
মেট্রো তরফে জানানো হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো বন্ধ থাকবে। কারণ, নেতাজি ও মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলবে স্বাভাবিক নিয়মেই।
কোন স্টেশন থেকে কখন চলবে মেট্রো?
রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের পর্যন্ত মেট্রো বন্ধ ।
দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলবে
দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায়
ময়দান থেকে প্রথম মেট্রো সকাল ৯টা ১৫ মিনিটে
শহিদ ক্ষুদিরাম ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত
আরও পড়ুন: বাংলা থেকে অঙ্ক, সব পড়াবেন একজনই! প্রাথমিক শিক্ষায় বড় বদলের পরিকল্পনা রাজ্যের
সম্ভাব্য সময়সূচি
---
সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনের মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। ।
ইয়েলো লাইন ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে
জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি মেট্রো পাওয়া যাবে না।
রবিবার হওয়ায় মেট্রো চলবে না পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)