• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো', অভিষেককে 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীর

'২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো', অভিষেককে 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari: 'তুমি যত ভোটে জিতেছে. তার থেকে ১ হলেও বেশি ভোটে তোমাকে হারাব। সিপিএম তোমাকে ভোট দিলেও তোমার জামানব আমি জব্দ করব'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 30, 2026, 11:22 PM IST|Updated: Oct 30, 2026, 11:31 PM IST
joinshare
'২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো', অভিষেককে 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো', অভিষেককে 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীর

'২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে লড়ো', অভিষেককে 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রীর

2

চোরবাগানে একইসঙ্গে মৃত বিহারের বাসিন্দা বাবা-ছেলে! ২৫ লক্ষের ২ চেক মজফরপুরে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী

3

গ্রেফতার তৃণমূলের আরেক বড় নেতা: জমি কেলেঙ্কারি, চাকরির নামে টাকা প্রতারণা, মমতাপন্থী নেতা অজিত মাহাত গ্রেফতার

4

রাজ্য সরকারের এই কর্মীদের পরিবার পাবে ৫ লক্ষ টাকা: নবান্নের বড় ঘোষণা, কারা পাবেন? কখন পাবেন? কবে ঢুকবে এই অর্থসাহায্য?

5

Zee Entertainment Q2 Results: জি এন্টারটেইনমেন্টের রেভেনিউ বাড়ল ১৩ শতাংশ! ZEE5 ও ফিফা বিশ্বকাপের ধাক্কায় বাড়ল মুনাফা

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'যদি বাপের ব্যাটা হও, ২০২৯-র নির্বাচনে ডায়মন্ড হারবারে  লড়ো'। অভিষেক বন্দ্যোপাধ্যায় 'খোলা চ্যালেঞ্জ' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'তুমি যত ভোটে জিতেছে. তার থেকে ১ হলেও বেশি ভোটে তোমাকে হারাব। সিপিএম তোমাকে ভোট দিলেও তোমার জামানব আমি জব্দ করব'।

আরও পড়ুন:  ২৫ বছরের রাজনৈতিক হিংসার 'খতিয়ান'! নিহতদের পরিবারকে সরকারি চাকরি, আর্থিক সাহায্য

ভোট চুরির অভিযোগে যখন দিল্লি জোট বাঁধছে বিরোধীরা, তখন বাংলার পাল্টা কর্মসূচি বিজেপি। এদিন বারুইপুরের সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'এই যে এঁচোড়ে পাকা ভাইপো, এগারো সালের পর আসা, ভোটের আগে ফলতাকে বলেছিল না, জাহাঙ্গীর তুমি ইলেকট্রিক চুল্লি পেয়েছ। আমি ইলেকট্রিক চুল্লি দিলাম এমপি ল্যাড থেকে। কারণ, চৌঠা মে বিজেপির অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবে, তাদের ইলেকট্রিক চুল্লিতে পোড়াব। কী বলেছিল ডিজে বাজাব, অমিত শাহ যেন কলকাতায় থাকে। আরে ভাইপো দক্ষিণ ২৪ পরগনায় জমিদারি করেছ। গোটা জেলায় সব গণতান্ত্রিক কাঠামো ভেঙে দিয়েছ, পঞ্চায়েতে ভোট করতে দাওনি। ২০১৪ সালের  কোন নির্বাচন এই জেলায় হয়নি। ৭ লক্ষ ভোট জিতেছেন! ৬ মাস কোথায় আপনি? তুমি ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে দাঁড়াও'।

আরও পড়ুন:  পুরনো কার্ড জমা দেননি? সরকারি কর্মীদের জন্য স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, জানুন নবান্নের নতুন নিয়ম

রেয়াত করেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও। মুখ্যমন্ত্রী বলেন, 'প্রাক্তন মুখ্য়মন্ত্রী, যিনি আমার কাছে দু'বার হেরেছেন। একুশে আগের বার নন্দীগ্রামে, এবার ভবানীপুরে নিজের পাড়ায় হেরেছেন, বুথে হেরেছেন, নিজের ওয়ার্ডে হেরেছেন। সাহস থাকলে আবার লড়ুন, আপনাকে আবার হারাব। যদি ক্ষমতা থাকে লড়ুন'। বলেন, 'আপনাদের অনেকে প্রশ্ন আছে, বড় চোরটা কবে যাবে! ধৈয রাখুন, সময় দেখে ব্যবস্থা নিতে হয়।  বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই'। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari