SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জন্মদিনের পরই বড় ধাক্কা! কালীঘাট কাণ্ডে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই FIR পুলিসের

Abhishek Banerjee Birthday Chaos: বাকি দুটি মামলা কালীঘাট থানার পুলিস স্বতঃপ্রণোদিত হয়ে দায়ের করেছে। পুলিসের দায়ের করা এই দুটি স্বতঃপ্রণোদিত মামলার মধ্যে একটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অন্য চতুর্থ এফআইআরটি দায়ের করা হয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিসের ওপর হামলা চালানো ও পুলিসকে চড় মারার ঘটনায়।

Written By Soumita Khan
Published: Nov 08, 2026, 02:36 PM IST | Updated: Nov 08, 2026, 02:41 PM IST
Join

বিক্রম দাস: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্থ ডে সেলিব্রেশন ঘিরে কালীঘাটে ধুন্ধুমার কাণ্ড। পুলিসকে চড় মারার অভিযোগে ইকবালপুর থেকে গ্রেফতার ২। গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন ঘিরে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এমনকী পুলিসের উপর হামলা চালানো হয়। ভাইরাল একটি ভিডিয়োতে দেখা যায়, অভিযুক্তরা পুলিসকর্মীকে চড় মারতে দেখা যায়। তাদের চিহ্নিত করে ইকবালপুর থেকে তাদের গ্রেফতার করে পুলিস। ধৃত দুই অভিযুক্তকে আজই আদালতে পেশ করা হবে। গোটা ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি নতুন এফআইআর দায়ের হয়েছে।

আরও পড়ুন: অভিষেকের বাড়ির সামনে ফের তুলকালাম, মাইক হাতে মমতার হুমকি, 'জনরোষের বিস্ফোরণ যদি ঘটে...'

জানা গিয়েছে, প্রথম FIRটি দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগের ভিত্তিতে। সেখানে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীরা। তাঁদের সেই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআরটি করা হয়েছে।

বাকি দুটি মামলা পুলিস স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে। পুলিসের করা এই দুটি স্বতঃপ্রণোদিত মামলার মধ্যেও একটি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। আর চার নম্বর এফআইআরটি করা হয়েছে কর্তব্যরত পুলিসের গায়ে হাত তোলা এবং চড় মারার ঘটনার জন্য।

আরও পড়ুন-পুলিসে বিপুল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, সংখ্যাটা... কোন বিভাগে শূন্যপদ কত? পরিষেবা নিয়েও ৫ দফা নির্দেশ

পুলিস জানিয়েছে, পুলিসকর্মীকে মারধর ও চড় মারার যে অভিযোগটি ছিল, সেই চার নম্বর এফআইআরের ভিত্তিতেই ইকবালপুরের ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বাকি তিনটি মামলার ক্ষেত্রেও তদন্ত শুরু হয়েছে। সেই মামলাগুলিতে কারা কারা গোলমালে যুক্ত ছিল, তাদের নাম চিহ্নিত করে তালিকা তৈরি করা হচ্ছে। ঘটনার পুরো ছবি পরিষ্কার করতে কালীঘাট এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিস। সেই ফুটেজগুলি এখন খতিয়ে দেখা হচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES