কিরণ মান্না: কালীপুজোর রাতে জোড়া অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে গেল বাইকের শোরুম আর তেলের ট্য়াংকার। কীভাবে আগুন লাগাল, তা স্পষ্ট নয় এখনও। এলাকায় তুমুল আতঙ্ক এলাকায়।
দীপাবলীর রাতে আলোর উত্সবে মাতোয়ারা গোটা বাংলায়। পূর্ব মেদিনীপুরের সিএসএ মাঠে চলছিল আতসবাজির প্রদর্শনী। ঠিক তখনই মাচে যাওয়ার রাস্তায় বাইকের শোরুমে গোডাউন আগুন লেগে যায়। চোখে নিমেষে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। চলে আসে কাঁথি থানার পুলিস। ততক্ষণে অবশ্য গোডাউনটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গিয়েছে। পুড়ে ছাই বেশ কয়েকটি নতুন বাইকও।
ঘটনাকে কেন্দ্রে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। । আতসবাজি থেকে অগ্নিকাণ্ড নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিস।
এদিকে তমলুকে কালীপুজো মোমবাতি থেকে আগুন লাগল তেলের ট্যাংকারে। স্থানীয় সূত্রে খবর, রামতারকে তমলুক থানার অন্তর্গত রামতার এলাকায় পার্কিংকে গাড়ির ড্যাশবোর্ডে মোমবাতি জ্বালিয়ে বাজারে চলে যান চালক। অনুমান, সেই মোমবাতি থেকেই কোনওভাবে আগুন লাগে গাড়িতে। পাশে বাড়িঘর থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ট্যাঙ্কারটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)