• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /মমতার বাড়িতে দিল্লি পুলিস; প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নোটিশ! কোন মামলা, কী অভিযোগ?

মমতার বাড়িতে দিল্লি পুলিস; প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নোটিশ! কোন মামলা, কী অভিযোগ?

Delhi Police Notice to Mamata Banerjee: '২০১৩ হোক বা ২০০৩, মামলা যদি চলতে থাকে, এবং সেখানে যদি মনে হয়, কাউকে ডাকা প্রয়োজন আছে বা তিনি অভিযুক্ত আছেন, আমাদের দেশের আইন বলে তাকে ডাকা যেতে পারে', সাফ কথা বিজেপি মুখপাত্র দেবজিত্‍ সরকারের।

Written ByTanumoy Ghosal
Published: Nov 09, 2026, 07:45 PM IST|Updated: Nov 09, 2026, 07:56 PM IST
joinshare
মমতার বাড়িতে দিল্লি পুলিস;  প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নোটিশ! কোন মামলা, কী অভিযোগ?

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী অ্যালিস? সত্যিই কি তিনি 'চিনের গুপ্তচর'? কী ফাঁস হল?

সিইও-র সঙ্গে উদ্দাম প্রেমে জড়িয়ে পড়া কে এই সুন্দরী অ্যালিস? সত্যিই কি তিনি 'চিনের গুপ্তচর'? কী ফাঁস হল?

2

'গ্যাস চেম্বারে আছি...'! কালীপুজোর রাতে অভিনেতার ঘর পুড়ে ছারখার, আতশবাজির আগুনেই রাতারাতি সব শেষ

3

বক্সায় এনক্লোজার থেকে ফেরার বাঘিনী এখন কোথায়? জানিয়ে দিলেন বনমন্ত্রী

4

মমতার বাড়িতে দিল্লি পুলিস; প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে নোটিশ! কোন মামলা, কী অভিযোগ?

5

উঠে গেল রিচার্জের ঝামেলা, এই Telecom সংস্থায় একবার রিচার্জেই চলবে টানা তিনবছর-- ওটিটি থেকে ডিজাইন টুল, কী কী সুবিধা মিলছে?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

পিয়ালী মিত্র  ও রাজীব চক্রবর্তী : ১৩ বছরের পুরনো মামলায় নোটিশ! মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিস। কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে দিল্লির পার্লামেন্ট থানার পুলিস আধিকারিক। নোটিশে উল্লেখ,  বাড়ি, অফিস বা অন্য যে কোনও জায়গা, যদি সময় ও স্থান জানান, মমতাকে জিজ্ঞাসাবাদ করবেন দিল্লি পুলিস।

আরও পড়ুন:  বায়ুদূষণ রোধে শহর জুড়ে এবার গোলাপ জল স্প্রে; বড় বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

মমতাকে নোটিশ দিল্লি পুলিসের

নোটিশে জানানো হয়েছে, ২০১৩ সালের ৯ এপ্রিল দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় একটি FIR দায়ের করা হয়। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হামলা বা বলপ্রয়োগ, স্বেচ্ছায় আঘাত, বেআইনি জমায়েত ও দাঙ্গার অভিযোগে মামলা দায়ের করে পুলিস। সেই মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

ঘটনাটি ঠিক কী?

৯ এপ্রিল ২০১৩। এখন নীতি আয়োগ, তখন ছিল যোজনা কমিশন। কমিশনের বার্ষিক বৈঠকে যোগ দিল্লিতে গিয়েছিলেন রাজ্যের তত্‍কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তখনকার অর্থমন্ত্রী অমিত মিত্র। এদিকে  কলকাতায় পুলিশ হেফাজতে এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর বিক্ষোভ দেখাচ্ছিলেনস্থানীয় সিপিআইএম এবং এসএফআই নেতারা। অভিযোগ, তত্‍কালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে হেনস্থা করেন বিক্ষোভকারীরা। উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতাও।

এই ঘটনায় ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে SFI-র তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ মোট 6 জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কবে? সে বছরেরই ২২ এপ্রিল। পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হলে অবশ্য ধৃতেরা সকলেই জামিন পেয়ে যান।

আরও পড়ুন:  কালীপুজো কাটতেই গ্যাস চেম্বার কলকাতা! বাজির বিষে দূষণ ছাড়াল দিল্লিকেও, গ্রেফতার ৯৫

রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া

মমতা তৃণমূলের নেতা, সাংসদ সৌগত রায় অবশ্য বলেন, '২০১৩ সালে কী মামলা  হয়েছিল আমার জানা নেই। কেন দিল্লি পুলিস এসেছে বুঝতে পারছি না'। বিজেপি মুখপাত্র দেবজিত্‍ সরকারের সাফ কথা, '২০১৩ হোক বা ২০০৩, মামলা যদি চলতে থাকে, এবং সেখানে যদি মনে হয়, কাউকে ডাকা প্রয়োজন আছে বা তিনি অভিযুক্ত আছেন, আমাদের দেশের আইন বলে তাকে ডাকা যেতে পারে। এতদিন কেন দেরি হয়েছে? কেন এতদিন ডাকা হয়নি? প্রশ্ন উঠতেই পারে। কিন্তু সেই প্রশ্নের উত্তর আদালতে পুলিস দেবে। আমি কোনও মন্তব্য করব না'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Mamata Banerjee