২০ অ্যাকাউন্টে ১০০ কোটিরও বেশি লেনদেন ইন্দ্রনীলের! এবার UNESCO-কে চিঠি লালবাজারের
Indranil Sen arrest: FIR-র যাঁদের নাম রয়েছে, তাঁদের সবাইকে ডেকে পাঠানো হবে। স্ক্যানারে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন-সহ আর আর বেশ কয়েকজন। সূত্রের খবর তেমনই।
রণয় তিওয়ারি: দুর্গাপুজোর পাস বিক্রি কাণ্ডে বড় আপডেট। 'মাস আর্ট' নামে কোনও সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল'? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি পর, এবার ইউনেস্কোকে চিঠি দিল লালবাজার। FIR-র যাঁদের নাম রয়েছে, তাঁদের সবাইকে ডেকে পাঠানো হবে। স্ক্যানারে ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেন-সহ আর আর বেশ কয়েকজন। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: 'রাজনীতি করতে আসেনি, ব্যবসা করতে এসেছিল', ইন্দ্রনীলকে তোপ কল্যাণের
বাঙালি প্রাণের দুর্গাপুজোতেও 'দুর্নীতি'! ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকা তছরুপ! সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েই বেরোতেই গ্রেফতার মমতা সরকারের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। কবে? গতকাল বুধবার।
লালবাজার সূত্রে খবর, পাস বিক্রি কাণ্ডে তদন্তে এখনও পর্যন্ত আরও ৩ কোম্পানির হদিশ মিলেছে। থার্ড লাইন ক্রিয়েশন, জি ডি ক্রিয়েশন ও রূপকার ক্রিয়েশন। এই ৩ কোম্পানির অ্য়াকাউন্ট থেকে টাকা দিয়েছে ২০ জনের অ্যাকাউন্ট। সেই ২০ জনের প্রত্যেকে আবার টাকা পাঠিয়েছেল ইন্দ্রনীলকে। শুধু তাই নয়, মন্ত্রী থাকালীন ওই ৩ কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন মমতার 'তানসেন'। ইডির কাছ থেকে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, ১০০ কোটিরও বেশি।
আরও পড়ুন: বদলের বাংলায় নয়া আড়ম্বরে হবে ৭০০ বছরের প্রাচীন ত্রিবেণী কুম্ভ মেলা! শুরু হয়ে গেল প্রস্তুতি
২০২১ সালে কলকাতা দুর্গাপুজো হেরিটেজ তকমা ইউনেস্কো। তারপর নাকি সক্রিয় হয়ে ওঠে ‘মাস আর্ট’ (massArt) নামের একটি সংস্থা! বেআইনিভাবে ইউনেস্কোর নাম ও লোগো পুজোর পাস বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি টাকা তোলা হয়েছিল অভিযোগ। তদন্তকারীদের দাবি, সেই টাকা পরে তছরুপ করা হয়।
তদন্তকারী সূত্রের দাবি, ২০২১ সালে কলকাতার দুর্গাপূজা ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর থেকেই সক্রিয় হয়ে ওঠে ‘মাস আর্ট’ (massArt) নামের একটি সংস্থা। অভিযোগ, ইউনেস্কোর নাম ও লোগো বেআইনিভাবে ব্যবহার করে ‘প্রিভিউ শো’ এবং ভিআইপি পাসের নামে সাধারণ মানুষ ও পর্যটকদের থেকে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা তোলা হয়েছিল। পরবর্তীতে সেই অর্থ বেআইনিভাবে অন্যত্র ঘুরিয়ে ব্যক্তিগত স্বার্থে তছরুপ করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, কলকাতার ২৪টি দুর্গাপুজোকে বেছে নিয়ে চারদিন টিকিট বিক্রি করা হয়েছিল। টিকিটে ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করা হয়। এখন প্রশ্ন, ইউনেস্কোর সঙ্গে কি চুক্তি ছিল? সেটাই জানতে সরাসরি ইউনেস্কোতেই চিঠি লালবাজারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)