'অনেক কিছুই হবে, সবে শুরু হয়েছে...'! পানিহাটি কাণ্ডে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Dilip Ghosh: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, মানবতার ডাকে সাড়া না দিলে প্রতিবেশী দেশটি আরও ডুবে যাবে। এছাড়া, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বুক স্টল বিতর্কে তিনি সিপিএমের সমালোচনা করেন এবং খালপাড় দখলের অভিযোগে নামী রেস্তোরাঁর ভূমিকার নিন্দা জানান।
অয়ন ঘোষাল: রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, রাজনৈতিক প্রতিপক্ষ এবং প্রতিবেশী দেশের পরিস্থিতি—নানা বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি ৫ লক্ষ কণ্ঠে হনুমান চল্লিশা পাঠ ও ধুলিয়ানে ছট পূজা উদ্যাপনকে সনাতনী সমাজের শান্তিপূর্ণ জাগরণ হিসেবে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি, ডিজে মামলার রায় এবং পানিহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনার বিচার প্রক্রিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
১) ৫ লক্ষ কণ্ঠে হনুমান চল্লিশা
সবকিছু কে ভোটের সঙ্গে যুক্ত করবেন না। সনাতন ভারতে গীতা পাঠ হনুমান চল্লিশা পাঠ চলবে। পশ্চিমবঙ্গে সনাতনীরা ম্রিয়মান হয়ে গেছিল। তারা জেগেছে। তারা নিজেদের এতদিনের ব্যথা ব্যক্ত করছেন। এখানে ম্লেচ্ছো শক্তির অবসান ঘটেছে। হিন্দুত্বের উদ্গার উঠেছে। দুনিয়া জুড়ে হিংসা এবং যুদ্ধ চলছে। এই ধরনের কর্মসূচি শান্তির বার্তা দেবে।
২) যে ধুলিয়ান ঘাটে হিন্দু রমণীদের মালদায় সম্ভ্রম বাঁচাতে পলায়নের ঘটনা ঘটেছিল সেই ধুলিয়ান ঘাটে ঝাড়খণ্ডের পাকুড় থেকে ৩২ হাজার পুণ্যার্থী এসে এবছর ছট উৎসব পালন করলেন।
ধুলিয়ান আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। হিন্দুরা দেখিয়ে দিল তারা শান্তিপূর্ণ ভাবে উত্তর দিতে পারে। প্রতিবাদ করতে পারে। হিন্দুরা প্রমাণ করল আমরা মরে যাইনি। তলোয়ার দিয়ে নয় উপাসনা দিয়ে মানুষ মুক্তির জাগরণ করে দেখিয়ে দিল।
আরও পড়ুন: জমি দখল বিতর্কে পুরসভার শোকজের জবাব, কী জানাল টেগোর পার্কের সেই নামী বিরিয়ানি আউটলেট?
৩) ডিজে মামলায় আজ রায়
আইন আইনের পথে চলবে। বিচার ব্যবস্থা তার নিজস্ব পথে চলবে।
৪) চিন্ময় প্রভুকে আরও ফাঁদে ফেলার অপচেষ্টা
ওই দেশটা এইজন্য ডুবে যাচ্ছে। মানবতার ডাকে সাড়া না দিলে দেশটা আরও আরও ডুবে যাবে।
৫) পানিহাটিতে বিজেপি কর্মী খুনে এখনও বিচার নেই বলে অভিযোগ
গ্রেফতার হবে। অনেক কিছুই হবে। সবে শুরু হয়েছে।
আরও পড়ুন: 'মমতা তৃণমূল রিপোর্ট করে বন্ধ করল', সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট!
৬) কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে নভেম্বর বিপ্লবে সিপিএমের বুক স্টল করতে বাধার অভিযোগ
কমিউনিস্ট চীন দেশে যারা সরকারের প্রতিবাদ করেছিল তাদের ওপর সাঁজোয়া ট্যাঙ্ক চলেছিল। এখানে তো এখনও কোনো স্টলে বুলডোজার চলেনি। সব কিছুতেই কমিউনিস্টদের নাটকবাজি। ওদের বই কেউ পড়েনা। শুধু শিরোনামে থাকার চেষ্টা। মনে রাখতে হবে নিশ্চিহ্ন হয়ে গেছে সিপিএম।
৭) দায়সারা জবাব আরসালানের, আইনি ব্যবস্থা নেবে পুরসভা
বিখ্যাত রেস্তোরাঁ সরকারি জায়গা খালপাড় দখল করে ব্যবসা। ওরা ভাবছে সেইসময় রাজ্যে বিরিয়ানি পার্টির ক্ষমতা ছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)