• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /বদলের বাংলায় পরিবহণে 'বিপ্লব'! 'রোডম্যাপ তৈরি হয়েছে', গডকরীর সঙ্গে বৈঠকের পর বার্তা মুখ্যমন্ত্রীর

বদলের বাংলায় পরিবহণে 'বিপ্লব'! 'রোডম্যাপ তৈরি হয়েছে', গডকরীর সঙ্গে বৈঠকের পর বার্তা মুখ্যমন্ত্রীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় পরিবহণে 'বিপ্লব'।  দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এবার রোপওয়ে? শুধু তাই নয়, রাজ্য় সড়কের  একটি বড় অংশ তুলে দেওয়া হতে পারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে। নবান্নে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী  নিতিন গডকরীর সঙ্গে বৈঠকের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Written ByTanumoy Ghosal
Published: Nov 26, 2026, 23:37 IST|Updated: Nov 26, 2026, 23:49 IST
joinshare
বদলের বাংলায় পরিবহণে 'বিপ্লব'! 'রোডম্যাপ তৈরি হয়েছে', গডকরীর সঙ্গে বৈঠকের পর বার্তা মুখ্যমন্ত্রীর

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় পরিবহণে 'বিপ্লব'! 'রোডম্যাপ তৈরি হয়েছে', গডকরীর সঙ্গে বৈঠকের পর বার্তা মুখ্যমন্ত্রীর

বদলের বাংলায় পরিবহণে 'বিপ্লব'! 'রোডম্যাপ তৈরি হয়েছে', গডকরীর সঙ্গে বৈঠকের পর বার্তা মুখ্যমন্ত্রীর

2

শীতের শহরে এবার আন্তর্জাতিক রোয়িং! ওপেন, মাস্টার্স, সুপার মাস্টার্সে লড়বেন রোয়াররা

3

'গোরুকে গোমাতা বানিয়ে কাটতে দেব না, আইন এলে বিরোধিতা করব'! গায়ে জ্বালা হুমায়ুনের

4

আর কোনও আশা নেই! নেপালে হড়পা বানে মৃত শর্মিষ্ঠা? তালিকা প্রকাশ সরকারের

5

ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে ১০০০ কোটি টাকার বিরাট বিনিয়োগ রয়্যাল এনফিল্ডের! কর্মসংস্থানের অবিশ্বাস্য সুযোগ সামনে

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলায় পরিবহণে 'বিপ্লব'।  দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এবার রোপওয়ে? শুধু তাই নয়, রাজ্য় সড়কের  একটি বড় অংশ তুলে দেওয়া হতে পারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে। নবান্নে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী  নিতিন গডকরীর সঙ্গে বৈঠকের বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন: 'আমরা জমি দেব', গডকরীর কাছে রাজ্যে একগুচ্ছ প্রকল্পের দরবার মুখ্যমন্ত্রীর! তালিকায় কী কী?

মুখ্যমন্ত্রী বলেন, 'অন্য রাজ্য়ে জাতীয় সড়ক বেশি, এ রাজ্যে কম। প্রধানমন্ত্রীকে আবেদন কর, পশ্চিমবঙ্গে রাজ্য সড়কগুলি জাতীয় সড়কে অন্তভূক্তি করা যায়। তাহলে অর্থের অভাব হবে না। কাজ করতে পারব'। জানান, কার্শিয়ং থেকে দার্জিলিংয়ে রোপওয়ে তৈরির জন্য় সোয়েল টেস্ট. ডিপিআর সব হয়েছে. টেন্ডারের কাছাকাছি চলে এসেছি।  দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ের কাজ সবে শুরু হয়েছে'।

এদিন কোলাঘাটে সড়ক প্রকল্পের শিলান্যাসের পর নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন  নিতিন গডকরী। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'দু'হাতে পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক ও পথ নিরাপত্তা পূর্ণ সহযোগিতা, বরাদ্দ সবই করবেন, করেছেন। অনেক সমস্যার সমাধান হয়েছে গত ৫ মাসে জমি নিয়ে যা সমস্যা ছিল, মেটানোর ব্যবস্থা করেছি। প্রায় ১০ হাজার মতো ইলেকট্রিক গাড়ি আমাদের দিচ্ছেন। পথ নিরাপত্তার ক্ষেত্রেও অনেক সুযোগ আছে, আমাকে বলে গিয়েছেন। আর জাতীয় সড়কের উপরে একাধিক ব্রিজ, রাস্তা, সব জেলা সদরকে ফোর লেনে যুক্ত করা। বড়় রাস্তাগুলিকে ৬ লেনের করা-সহ একাধিক কাজ হয়েছে। বকেয়া যে কাজগুলি ছিল. সেগুলি বলা হয়েছে'।

আরও পড়ুন: কলকাতায় এবার ২৫০ কিমি লম্বা রিং রোড! কেমন হবে সেই রাস্তা? সুবিধা-ইবা কী?

মুখ্যমন্ত্রী জানান, 'কয়েকটা জায়গায় রাস্তা খারাপ আছে জাতীয় সড়কে, আমি বলেছি। সেটাও সমাধান করে দিয়েছেন। ডালখোলা-শ্রীরামপুর. বাগদা-বেলডাঙ্গা, পলাশি, ছোট জাগুলিয়া, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এইসমস্ত জায়গায় রাস্তা মেরামতি সব ধরে ধরে আলোচনা হয়েছে। প্রতি ছয়মাসে পশ্চিমবঙ্গে আসবেন। রোডম্যাপ তৈরি হয়েছে'। 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari