জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালকাটা রোয়িং ক্লাবের উদ্যোগে আগামী ১-৫ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাট্টা ২০২৬| বৃহস্পতিবার, ২৬ নভেম্বর সাংবাদিক সম্মেলনে বিস্তারিত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সহ - সভাপতি ও চেয়ারম্যান, রেগাট্টা কমিটির তরফেও গিরি চতুর্বেদী বলেন, প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিনিধি যোগদান করছেন। ছ'টি দেশের আন্তর্জাতিক স্তরের রোয়িং খেলোয়াড়দের উপস্থিতি এবারের অন্যতম আকর্ষণ।
ব্রিটেন, সুইডেন, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, হংকং এবং চিন থেকে রোযাররা আসছেন| বস্তুত, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার উদ্বোধনী পর্বে এ রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। রেগাট্টা সম্পাদক শুভজিৎ ঘোষ জানিয়েছেন,'পাঁচ দিনের এই প্রতিযোগিতায় বয়স ভিত্তিক পর্যায়ে - ওপেন, মাস্টার্স ও সুপার মাস্টার্স তিনটি বিভাগ রয়েছে। চার ক্যাটেগরি হল সিঙ্গেল স্কালস (ওয়ান এক্স), ডাবল স্কালস (টু এক্স), পেয়ার্স (২-) এবং ফোর্স (৪-/৪+)। এই বারের থিম 'পাওয়ার অফ ফ্রেন্ডশিপ।' এদিনের অনুষ্ঠানে চন্দন রায় চৌধুরী, বিপ্লব কুমার দত্ত, দীপঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপ্তি পর্বের অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণ পর্বের অনুষ্ঠানে এ রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খান উপস্থিত থাকার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)