• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /ওড়িশা অন্ধ্র বঙ্গে অ্য়ালার্ট! দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছে, ৬৫-রও বেশি ট্রেন বন্ধ, বাতিল বিমান! 'আকভান‌'-এর ভয়াল নৃত্য শুরু!

ওড়িশা অন্ধ্র বঙ্গে অ্য়ালার্ট! দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছে, ৬৫-রও বেশি ট্রেন বন্ধ, বাতিল বিমান! 'আকভান‌'-এর ভয়াল নৃত্য শুরু!

Cyclone Akwan update Today: ঘূর্ণিঝড় আকভানের কারণে বিমান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিল। যাওয়া-আসার ক্ষেত্রে ভুবেনশ্বরগামী ছ'টি বিমান বাতিল করা হল। 6E7431 কলকাতা থেকে ভুবনেশ্বর সকাল ৬:৪৫ যাওয়ার কথা ছিল, সেটি বাতিল; 6E7433 কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল দুপুর ১টা ৫৫ মিনিটে, সেটিও বাতিল করা হল। রয়েছে আরও।

Written BySoumitra Sen
Published: Nov 20, 2026, 10:02 IST|Updated: Nov 20, 2026, 10:15 IST
joinshare
ওড়িশা অন্ধ্র বঙ্গে অ্য়ালার্ট! দেড় লক্ষ মানুষকে সরানো হয়েছে, ৬৫-রও বেশি ট্রেন বন্ধ, বাতিল বিমান! 'আকভান‌'-এর ভয়াল নৃত্য শুরু!

About the Author

Soumitra Sen

Soumitra Sen

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!
Read More

ট্রেন্ডিং

  • নিউজ
  • ফোটো
  • ভিডিয়ো
বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

বদলের বাংলায় কীসের আশঙ্কা? 'খুব বেশি ক্ষতি হলে মৃত্য়ু হবে', নন্দীগ্রামের বিজেপি নেতার পোস্টের শোরগোল

2

কালীঘাটে 'গৃহযুদ্ধ', পোস্ট-বিতর্কে কুণালের পাশে মমতা! কী বার্তা নেত্রীর?

3

সঙ্গী নাবালক? সোনা চুরিতে গ্রেফতার বিজেপির যুবনেতা!

4

পেট্রলে জল! পাম্প থেকে কিছুটা দূরে গিয়ে বাইকের...উত্তেজনা হাওড়ায়

5

কালীঘাটে 'গৃহযুদ্ধ'! 'একটু কড়া ডোজ দরকার', কুণালের নিশানায় উপাসনা-প্রিয়াঙ্কা?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

সৌমেন ভট্টাচার্য: ভারতীয় মৌসম ভবন আগেই জানিয়ে দিয়েছে, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে শক্তি খুইয়ে আকভান নিছক সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। বৃহস্পতির গভীর রাতেই এটা ঘটেছে। উপগ্রহচিত্র আগেই দেখিয়েছিল যে, মূলত অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলেই ঝড়ের ল্যান্ড রিয়্যাকশন হবে। এবং গোপালপুরেই ল্যান্ডফলের কথা বলা হয়েছিল। যেটা একেবারে নিঁখুত মিলে গেল।

বিমান চলাচলে সমস্যা

ঘূর্ণিঝড় আখবানের কারণে বিমান চলাচলে সাময়িক সমস্যা দেখা দিল। যাওয়া-আসার ক্ষেত্রে ভুবেনশ্বরগামী ছ'টি বিমান বাতিল করা হল। 6E7431 কলকাতা থেকে ভুবনেশ্বর সকাল ৬:৪৫ যাওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হয়েছে। 6E7433 কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল দুপুর ১টা ৫৫ মিনিটে, সেটিও বাতিল করা হল। 6E7435 কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার কথা ছিল সকাল ১১:২৫ মিনিটে, বাতিল করা হয়েছে সেটাও। ভুবনেশ্বর থেকে কলকাতা আসার ক্ষেত্রেও তিনটি বিমান বাতিল করা হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে একাধিক বিমান কিছুটা দেরিতে ওঠা-নামা করছে। তবে সেক্ষেত্রে সেই ভাবে সমস্যা নেই বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: ধীর গতির ঝড়ে কি বেশি বিপদ? 

আকভান এখন

আকভান উত্তর-উত্তরপশ্চিমের দিকে মুভ করছিল রাতে। গতি ছিল ২১ কিমি প্রতি ঘণ্টা। কলিঙ্গপতনম থেকে ১১০ কিমি এবং গোপালপুর থেকে ১৭০ কিমি দূরে ছিল তখন। ভোরের দিকে এই দূরত্ব আরও কমে। এবং এখন গোপালপুরে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। স্যাটেলাইট ইমেজ কী দেখিয়েছিল? উপগ্রহচিত্র আগেই দেখিয়েছিল, মূলত অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলেই ঝড়ের ল্যান্ড-রিয়্যাকশন হবে। এবং গোপালপুরেই ল্যান্ডফলের কথা বলা হয়েছিল। যেটা একেবারে নিঁখুত মিলে গেল। স্থান সময় ও হাওয়ার গতি-সমেত। হাওয়ার ক্ষেত্রে ৯০ কিমি প্রতি ঘণ্টা যেটা বলা হয়েছিল, সেটা ৭০ কিমি প্রতি ঘণ্টায় দাঁড়ায়।  

আরও পড়ুন: ১৮৫ কিমি রাক্ষুসে গতির ঘূর্ণিঝড়ে ধ্বংস বিস্তীর্ণ এলাকা, জলোচ্ছ্বাসে তলিয়ে গেল 

আরও পড়ুন: বিধ্বংসী ঘূর্ণিঝড়; ৩০৫ কিমি/ঘণ্টা হাওয়া! ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে নরক বিস্তীর্ণ 

বাংলা-সহ অন্ধ্র ও ওড়িশায় জারি অ্যালার্ট

নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে জানা গিয়েছে, ইতিমধ্যেই ১ লক্ষ ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ওড়িশা অন্ধ্র মিলিয়ে মোট ৬৫টি ট্রেন বাতিল। বাংলা-সহ অন্ধ্র ও ওড়িশায় জারি হয়েছে অ্যালার্ট।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
cyclone