Deadly Cyclone Bhola: ভোলা ঘূর্ণিঝড়। ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির একটি। এই নভেম্বরেই আঘাত হেনেছিল। তৎকালীন পূর্ব পাকিস্তান (যা এখন বাংলাদেশ) এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়েছিল ঝড়টি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘূর্ণিঝড়টি ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির একটি। এই নভেম্বরেই সেটি আছড়ে পড়েছিল। আছড়ে পড়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান (যা এখন বাংলাদেশ) এবং পশ্চিমবঙ্গের উপকূলে। এই দুর্যোগে মৃত্যু হয়েছিল কয়েক লাখ মানুষের। ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছিল।
1/7
ভোলা ঘূর্ণিঝড়
১৯৭০ সালের এই 'ভোলা ঘূর্ণিঝড় ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির একটি।
2/7
প্লাবিত অরণ্য ও জনপদ
১৯৭০ সালে ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান (যা এখন বাংলাদেশ) এবং পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছিল এটি।
3/7
৫ লক্ষ মৃত্যু?
এই দুর্যোগে ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছিল। তবে, পরে ক্রমশ পুরো ছবিটা পরিষ্কার হলে দেখা যায়, ৩ নয়, ৫ লাখ মানুষের মৃত্যু ঘটেছিল এতে।
4/7
জলোচ্ছ্বাসে ডুবে
এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছিল। যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের অধিকাংশই গাঙ্গেয় ব-দ্বীপের সমুদ্রে জলোচ্ছ্বাসে ডুবে মারা গিয়েছিলেন!
5/7
১৮৫ কিমি প্রতি ঘণ্টা
ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছিল ৮ নভেম্বরে। ক্রমশ সেটি শক্তিশালী হতে-হতে উত্তর দিকে অগ্রসর হয়। ১১ নভেম্বর এর গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ১৮৫ কিমি মানে, ১১৫ মাইল/প্রতি ঘণ্টায় পৌঁছেছিল। সে রাতেই ঝড়টি উপকূলে আঘাত হানে।
6/7
ঘরবাড়ি, জমিজমা জলের নীচে
জলোচ্ছ্বাসের কারণে পূর্ব পাকিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চল ও দ্বীপসমূহ প্লাবিত হয়েছিল। ওইসব এলাকার বাড়িঘর, গ্রাম ও জমির শস্য স্রোতে তলিয়ে যায়।
7/7
৭৭০০০ জনের মৃত্যু
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ছিল তজুমদ্দিন উপজেলা। সেখানে ১৬৭০০০ জন অধিবাসীর মধ্যে ৭৭০০০ জনই (৪৬%) প্রাণ হারিয়েছিলেন।