Extremely Severe Cyclonic Storm Sidr: নভেম্বরের আজকের তারিখে, মানে, ১৫ নভেম্বরে ফের সিভিয়ার সাইক্লোন তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। অনেকেই ১৯ বছর আগের সিডর-আতঙ্ক আজও কাটিয়ে উঠতে পারেননি। কী ঘটেছিল?
অয়ন ঘোষাল: ওড়িশার দিকে এগোচ্ছে 'আখবান'। কিন্তু 'আখবান'আবহেই অনেকের মনে পড়ে যাচ্ছে অন্য এক ঝড়ের কথা। ২০০৭ সালে আজকের তারিখে, ১৫ নভেম্বরে আছড়ে পড়েছিল বঙ্গোপসাগরের ইতিহাসে অন্যতম শক্তিশালী সুপার সাইক্লোন সিডর। ২০০৭ সালে ১৫ নভেম্বরে সন্ধে ৫ টা ১৫ মিনিটে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা শতাব্দীর অন্যতম শক্তিশালী সুপার সাইক্লোন এই 'সিডর' আঘাত হেনেছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে।
1/7
৩০৫ কিমি/ঘণ্টা
ল্যান্ডফলের সর্বোচ্চ গতি পৌঁছে গিয়েছিল ঘণ্টায় ২৬০ কিমি। হাওয়া বয়েছিল ৩০৫ কিমি/ঘণ্টা বেগে! দোসর হয়েছিল ১৫ থেকে ২০ ফুট উঁচু জলোচ্ছ্বাস।
2/7
প্লাবিত অরণ্য ও জনপদ
পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাকৃতিক ঢাল ভেদ করে এই জলোচ্ছ্বাস প্লাবিত করেছিল বিস্তীর্ণ অরণ্য এবং জনপদ। অসংখ্য মানুষের প্রাণহানি এবং নিখোঁজ হওয়ার খবরে বেড়েছিল উদ্বেগ। ঘরবাড়ি, গাছপালা, গবাদিপশু এবং হাজার হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল।
3/7
ক্যাটেগরি-৫ ঘূর্ণিঝড়
এই ঝড়ে বাতাসের বেগ ঘণ্টায় ২৬০ কিমি থেকে ৩০৫ কিমি হওয়ায় একে ক্যাটেগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়েছিল।
4/7
প্রবল ঝড়বৃষ্টিতে বিদ্যুৎহীন
ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অংশ ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার পরে বাংলাদেশের পাথরঘাটায় বালেশ্বর নদীর কাছে উপকূল অতিক্রম করে। ঝড়ের তান্ডবে উপকূলীয় জেলাগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। ঘূর্ণিঝড়ে রাজধানী ঢাকা-সহ সারা বাংলাদেশেই দেখা দিয়েছিল বিদ্যুৎ ব্যবস্থার মহা বিপর্যয়। এর জেরে ঢাকা-সহ গোটা দেশেই দেখা দিয়েছিল পানীয় জলের সমস্যা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা-সহ সারা বাংলাদেশে সেদিন প্রবল ঝড়বৃষ্টি হয়েছিল।
5/7
জমি নষ্ট, ফসল নষ্ট
বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের এক রিপোর্টে জানানো হয়েছিল, ঘূর্ণিঝড় সিডরে বাংলাদেশের প্রায় ৬ লক্ষ টন ধান নষ্ট হয়েছিল! জানা গিয়েছিল, ২১০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছিল ঝড়ে।
6/7
বিনষ্ট প্রাণীসম্পদ
সুন্দরবনের নদীতে বেশ কিছু হরিণের দেহ ভাসতে দেখা গিয়েছিল ঝড়ের পরে। বিপুল সংখ্যক প্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। ঝড়ের প্রভাবে প্রায় ৯৬৮০০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। ঝড়ে প্রায় ২৪২০০০ গৃহপালিত পশু এবং হাঁসমুরগি মারা গিয়েছিল।
7/7
জাতীয় দুর্যোগ
এই ঝড়ে কমপক্ষে ৩৪৪৭ জন মানুষ মারা গিয়েছিলেন। তবে আনঅফিসিয়ালি সংখ্যাটা নাকি ১৫০০০-য়ে পৌঁছেছিল! বাংলাদেশ সরকার এ ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করেছিল। এই ঘূর্ণিঝড়ে ৮.৯ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।