CBI আবেদনে পুজোর মধ্যেই বাতিল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন? বড় খবর
Partha Chatterjee: "যান্ত্রিকভাবে জামিন বাতিল সম্ভব নয়!" পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ করল বিশেষ সিবিআই আদালত। অসুস্থতার কারণে হাজিরা দিতে না পারার যুক্তি মেনে জামিন বহাল রাখল আদালত।
পিয়ালি মিত্র: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন খারিজ করল বিশেষ CBI আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের আবেদন জানিয়েছিল CBI। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে এই আবেদন করা হয়।
প্রসঙ্গত, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছিল। জামিনের শর্ত অনুযায়ী, তদন্তকারী আধিকারিকের সঙ্গে সপ্তাহে একবার দেখা করার নির্দেশ ছিল। CBI-এর অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায় সেই শর্ত পালন করেননি। সেই কারণে তাঁর জামিন বাতিলের আবেদন জানানো হয়।
পাল্টা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তিনি তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে পারেননি। তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে এবং নিয়মিত চিকিৎসা চলছে। অসুস্থতার কারণে সশরীরে হাজিরা সম্ভব না হলে ভার্চুয়ালি তদন্তকারী আধিকারিকের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার যুক্তিও আদালতে তুলে ধরেন পার্থর আইনজীবী।
আদালত জানায়, জামিন একবার মঞ্জুর হলে তা যান্ত্রিকভাবে বাতিল করা যায় না। জামিন বাতিলের জন্য যথেষ্ট জোরালো কারণ প্রয়োজন। আদালতের পর্যবেক্ষণ, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, চিকিৎসার নথি এবং মামলার বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাঁর জামিন বাতিলের যথেষ্ট কারণ নেই। শেষ পর্যন্ত CBI-এর জামিন বাতিলের আবেদন খারিজ করে দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর ২০২৬ সমস্ত অভিযুক্তকে হাজিরার জন্য তারিখ ধার্য করা হয়েছে।
আরও পড়ুন, ‘ডবল ইঞ্জিন সরকার কী করে দেখুন!’ হলদিয়ায় পুজো উদ্বোধনে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)