SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

চোরবাগানে মৃতদের পরিবারপিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও সরকারি চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Chorabagan Sarbojanin stampede: 'সিসিটিভিতে যাদের দেখা যাবে, যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, ব্য়বস্থা আমরা নেব। পুজো কমিটি লোক হতে পারে, স্বেচ্ছাসেবক হতে পারে, পুলিসের লোক হতে পারে, বেসরকারি নিরাপত্তারক্ষী হতে পারে, কাউকে ছাড়ার প্রশ্ন নেই'।

Written By Tanumoy Ghosal
Published: Oct 18, 2026, 01:30 AM IST | Updated: Oct 18, 2026, 01:07 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোরবাগানে পদপিষ্টের ঘটনায় আর্থিক সাহায্য করবেন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা, 'যাঁরা মারা গিয়েছে, প্রত্যেকটি পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। একটি করে সরকারি চাকরি দেওয়া হবে। আহত চিকিত্‍সার সম্পূর্ণ ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে। আহতদের ৫ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে'।

আরও পড়ুন:  'চোখের সামনে পিষে গেল দিদি, হাত ধরে তোলারও সুযোগ পাইনি: অভিশপ্ত চোরবাগানে দিদির অকালমৃত্যুতে শুধুই হাহাকার বোন শ্রেয়ার

মুখ্যমন্ত্রী জানান, '১৮ জনের মৃত্যু আপাতত হয়েছে। একটা ক্রিটিক্যাল, ২৫ জনের চিকিত্‍সা চলছে। আমরা নিয়ম মেনে ময়নাতদন্তের ব্যবস্থা করছি। এখনও ৯ মৃতের পরিবার পৌঁছেছে। আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। ঘটনার সময়ে সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিস নিয়েছে। সিসিটিভিতে যারা ভিড় সামলানোর দায়িত্বে ছিলেন, সিসিটিভিতে যাদের দেখা যাবে, যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, ব্য়বস্থা আমরা নেব। পুজো কমিটি লোক হতে পারে, স্বেচ্ছাসেবক হতে পারে, পুলিসের লোক হতে পারে, বেসরকারি নিরাপত্তারক্ষী হতে পারে, কাউকে ছাড়ার প্রশ্ন নেই। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে লিখব, সিটিং জাজকে দিয়ে লিট বানিয়ে দেব। যাতে STF, CID সব সংস্থা থাকবে'।

আরও পড়ুন:  'পাড়ায় কেউ অসুস্থ হলে সবার আগে এগিয়ে আসত', সপ্তমীতে ঠাকুর দেখতে গিয়ে আর ফিরল না সোনাই

এর আগে, চোরবাগানে দুর্ঘটনার খবর পেয়েই কলকাতা মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী। জি ২৪ ঘণ্টায় প্রথম প্রতিক্রিয়া, 'চোরবাগান সার্বজনীনে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। ওই সাড়ে সাতটা-আটটার দিকে। আমারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মেডিক্যাল কলেজে চলে আসি। ২৫ জন প্রাথমিক ভাবে আহত হয়েছেন। যাঁর মধ্যে একজন সংকটজনক। আর ১৭ জনের দুঃখজনক মৃত্যু ঘটেছে। আমরা পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য যা যা করার করছি। ওই জায়গায় আপাতত ফরেন্সিক, এসটিএফ, কলকাতা পুলিস ওই ফাঁকা করেছে। ওখানে আর কোনও ভিড় নেই। আমার শোক জানানোর ভাষা নেই। আমাদের পুরো উইংসগুলো একসঙ্গে কাজ করছে। এখন ২৫ জন আহতকে সুস্থ করা ও বেটার ট্রিটমেন্ট দেওয়াই আমাদের প্রায়োরিটি। মৃত ১৭ জনের মধ্য়ে ৬ জন চিহ্ণিত হয়েছে। পরিবারগুলিকে আনার ব্য়বস্থা করছি। গোটা রাজ্য়বাসীকে বলব এটি শোকের ঘটনা। আমরা যা দায়িত্ব নিয়ে করব। আপনারা আতঙ্কিত হবেন না। পুজো কমিটিগুলিকে আমি বলব, আপনাদের পার্টে যদি কোনও ত্রুটি থাকে সেটা দেখুন। হঠাত্‍ বৃষ্টি আসলে, অনেকেই থিমের পুজো করেছেন। ওভারক্রাউডও হয়েছে। আপনারা দয়া করে প্রস্তুতি নেবেন যাকে এরকম কোনও ঘটনা না ঘটে। গোটা রাজ্যকে আবেদন করব ও পরিবারগুলির পাশে থাকব। ফ্যাক্ট ফাইন্ডিং হবে। এটা ভরসা রাখতে পারেন। আমরা ফ্যাক্ট ফাইন্ড করব এবং ফাইন্ড আউট করব, কেন এই মিস্যাপ ঘটল। আগামিকাল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী-সহ সকল মন্ত্রীরা যাবতীয় কর্মসূচি বাতিল করেছে।' 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES