• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /'পাড়ায় কেউ অসুস্থ হলে সবার আগে এগিয়ে আসত', সপ্তমীতে ঠাকুর দেখতে গিয়ে আর ফিরল না সোনাই

'পাড়ায় কেউ অসুস্থ হলে সবার আগে এগিয়ে আসত', সপ্তমীতে ঠাকুর দেখতে গিয়ে আর ফিরল না সোনাই

Chorebagan Sarbojanin stampede: 'সকালে বলেছিল ঠাকুর দেখতে যাবে। আমি রাত ন'টা নাগাদ খবরটা পাই যে সোনাই আর নেই। আমি বিশ্বাস করতে পারিনি'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 18, 2026, 12:37 AM IST|Updated: Oct 18, 2026, 01:09 PM IST
joinshare
'পাড়ায় কেউ অসুস্থ হলে সবার আগে এগিয়ে আসত', সপ্তমীতে ঠাকুর দেখতে গিয়ে আর ফিরল না সোনাই

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

বিধান সরকার: অভিশপ্ত সপ্তমী। কলকাতার ঠাকুর দেখতে গিয়ে আর বাড়ি ফেরা হল না হুগলির বৈদ্যবাটির  শ্রীপর্ণা পোদ্দার। চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণ গেল বছর সাতাশের তরুণীর।

আরও পড়ুন:  ৭.৪০ এ চোরবাগানের মণ্ডপে ঠিক কী হয়েছিল? ৪০ মিনিট দমবন্ধ, স্বজনহারানো প্রত্যক্ষদর্শীর গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা

বৈদ্যবাটি পুরসভার  ১৮ নম্বর ওয়ার্ড মালির বাগানে বাসিন্দা ছিলেন শ্রীপর্ণা। বাবা-মায়ের একমাত্র সন্তান। পেশায় নার্স। কলকাতার টাটা ক্যানসারে কর্মরত ছিলেন ওই তরুণী।  শনিবার সকালে সকালে কাজ বেরিয়েছিলেন। সন্ধ্যায় অফিস থেকে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়েছিলেন উত্তর  কলকাতার চোরবাগান সার্বজনীনে। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু।

প্রতিবেশী হরিদাস  চট্টোপাধ্যায় বলেন, 'খুব মিশুকে স্বভাবের মেয়ে ছিল। আমার ভাইপোর সঙ্গে পড়ত। বিএসসি নার্সিং পাশ করে চাকরি করছিল। পাড়ায় কেউ অসুস্থ হলে সবচেয়ে আগে ও এগিয়ে আসত।  সকালে আমাকে বলল একটা টোটো ডেকে দিতে। আমরা বাকরুদ্ধ'। শ্রীপর্ণাদের বাড়িতে ভাড়া থাকেন রিম্পা দাস। তিনি বলেন, 'সকালে বলেছিল ঠাকুর দেখতে যাবে। আমি রাত ন'টা নাগাদ খবরটা পাই যে সোনাই আর নেই। আমি বিশ্বাস করতে পারিনি'।

খবর পেয়ে রাতেই শ্রীপর্ণাদের বাড়িতে যান চাঁপদানীর বিধায়ক দিলীপ সিং। কিন্তু ততক্ষণে কলকাতায় উদ্দেশ্য রওনা দিয়েছেন বাবা-মা। তাঁদের সঙ্গে আর দেখা হয়নি বিধায়কের।

আরও পড়ুন:  সপ্তমীতে বিপর্যয়! বন্ধ শহরের ৩ বড় পুজো, শো বাতিল অ্যালেন পার্কে

চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু  ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।   আহতরা পাবেন ৫০ হাজার টাকা।

এক্স হ্যান্ড পোস্টে মোদী লিখেছেন, 'কলকাতায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে'।

কলকাতায় পদপিষ্ট হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

— PMO India (@PMOIndia) October 17, 2026

আজ, শনিবার সপ্তমীর সন্ধ্যায় কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল শনিবার দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো ও বেলুড়ে মঠে যাওয়ার কথা ছিল। এক্স হ্য়ান্ডেল পোস্টে শাহ জানিয়েছেন, 'আমার সমস্ত নির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করব। সকল আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জির সঙ্গে কথা বলেছি। এই ট্র্যাজেডিতে যে ভক্তরা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের সমস্ত সম্ভাব্য চিকিৎসা পরিষেবা দেওয়া নিশ্চিত করছে প্রশাসন'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja
Kolkata Stampede