'মণ্ডপ ভেঙে পড়ছে! বেরিয়ে যান,' সপ্তমীর সন্ধ্য়ায় চোরবাগানে মাইকে কে এই ঘোষণা করেন?
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে ১৯ জনের মৃত্যুর নেপথ্যে কী মাইকের দায়িত্বজ্ঞানহীন ঘোষণা? সপ্তমীর সন্ধ্যায় প্যান্ডেলে ভুল ঘোষণা দেওয়ায় অভিযুক্ত কালিয়া ও সন্তু। ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত পলাতক।
বিক্রম দাস: "মণ্ডপের দিকে কেউ আসবেন না। মণ্ডপ পড়ে যাচ্ছে। বেরিয়ে যান আপনারা, বেরিয়ে যান। মণ্ডপ ভেঙে পড়ছে।" সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে এই এক ঘোষণা থেকে সমস্ত হুড়োহুড়ি ও বিপর্যয়ের শুরু বলে অভিযোগ। ১৯ প্রাণের বলি। আর তারপর থেকে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। চোরবাগানে বিপর্যয়ের সময় মাইকে অ্যানাউন্সমেন্ট কে বা কারা করলেন? "প্যান্ডেল ভেঙে পড়ছে, বেড়িয়ে যান," দায়িত্বজ্ঞানহীনভাবে কে বলল?
জানা যাচ্ছে, কালিয়া ও সন্তু নামে এই দুজন ওই সময় পুজো কমিটির অফিস রুমে অ্যানাউন্সমেন্টের দায়িত্বে ছিল। তেমনটাই জানতে পেরেছে পুলিস। ঘটনার পর থেকেই পলাতক কালিয়া ও সন্তু। কালিয়া ও সন্তুর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিস। কালিয়ার বাড়ি গিয়ে দেখা যায়, বাড়িতে কালিয়া নেই। মেয়ে বলে, বাবা বাড়িতে নেই ঘটনার পর থেকে। খোঁজ নেই। সন্তু ওরফে সঞ্জীব রাহার বাড়িতেও একই ছবি। ঘটনার পর থেকেই খোঁজ নেই।
দায়িত্বজ্ঞানহীন ঘোষণাই কি চোরবাগানে কেড়ে নিল ১৯ প্রাণ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো থেকে প্রত্যক্ষদর্শীদের বয়ান বলছে, "মণ্ডপের দিকে কেউ আসবেন না! মণ্ডপ ভেঙে পড়ছে, বেরিয়ে যান আপনারা!" সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের মাইক থেকে ভেসে আসা এই একটি ঘোষণাই নিমেষে ডেকে আনে মর্মান্তিক বিপর্যয়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় দর্শনার্থীদের মধ্যে, যার জেরে ঘটে যায় পদপিষ্টের ঘটনা।
বিপর্যয়ের পর থেকেই উঠছে একটি বড় প্রশ্ন— ভিড়ে ঠাসা মণ্ডপে এমন দায়িত্বজ্ঞানহীন ঘোষণা কে বা কারা করল? ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই সময়ে পুজো কমিটির অফিস রুমে মাইক অ্যানাউন্সমেন্টের দায়িত্বে ছিল 'কালিয়া' ও 'সন্তু' নামের দুই ব্যক্তি। অভিযোগ, পরিস্থিতির গুরুত্ব ও পরিণাম না ভেবেই তারা মাইকে প্যান্ডেল ভেঙে পড়ার ভুল ঘোষণা করে দেয়। যা থেকে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনার পর থেকেই বেপাত্তা ওই দুই অভিযুক্ত।
পুলিশ কালিয়া ও সন্তু ওরফে সঞ্জীব রাহার খোঁজে বিভিন্ন এলাকায় জোর তল্লাশি চালাচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘটনার পর থেকেই দুজনেই পলাতক। কালিয়ার মেয়ে জানায়, বাবার কোনও সন্ধান নেই। পুলিশ অনুমান করছে, নিজেদের গাফিলতি ঢাকতেই গা-ঢাকা দিয়েছে তারা। চোরবাগান বিপর্যয়ের ঘটনায় মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে চরম শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ।
আরও পড়ুন, 'আমাদের দায়িত্ব বোঝানোর দরকার নেই', চোরবাগানে মৃত টগর-সন্দীপের বাড়িতে মুখ্য়মন্ত্রী, তুলে দিলেন চেক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)