SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

চোরবাগান বিপর্যয়ের পর এবার পুজোর ভিড় সামলানোর দায়িত্বে দক্ষ ৯

চোরবাগান বিপর্যয়ের পর এবার রাজ্য় পুলিসের অভিজ্ঞ ৯ আধিকারিককে ডাকা হল, যাঁরা পুজোর ভিড় সামলাবেন। অতীতে যে কাজ করেছেন দক্ষতার সঙ্গেই

Written By Subhapam Saha
Published: Oct 18, 2026, 06:02 PM IST | Updated: Oct 18, 2026, 06:31 PM IST
Join

দেবব্রত ঘোষ, পিয়ালী মিত্র: গতকাল মহাসপ্তমীর রাতে চোরবাগান পুজো মণ্ডপে ঘটে গিয়েছে বেনজরি মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু। তাঁরা চিকিত্‍সাধীন কলকাতা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। ঘটনার পরেই মণ্ডপ সিল করে দেওয়া হয়েছিল। 
আর এখন গোটা মণ্ডপ ঘিরে রাখা হয়েছে। কাউকে সামনে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না। বসানো হয়েছে পুলিস পিকেট। গোয়েন্দা বিভাগের অফিসারেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

পুজোর ভিড় সামলাতে দায়িত্বে দক্ষ ৯ 

ওদিকে গিরিশ পার্ক থানার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে হীরক দলপতিকে। গতকালের ঘটনায় ওসি আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই গিরিশ পার্কের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে হীরক দলপতিকে। এর সঙ্গেই রয়েছে বড় আরেকটি আপডেট। এই মুহূর্তে যারাঁ কলকাতা পুলিসের পুজোর ভিড় সামলানোর দায়িত্বে রয়েছেন, সেই দল একেবারে নতুন। যাঁদের ক্রাউড ম্য়ানেজমেন্টের সেঅর্থে অভিজ্ঞতা নেই। চোরবাগান বিপর্যয়ের পর এবার দায়িত্ব দেওয়া হল রাজ্য পুলিসের বিভিন্ন দফতরের দক্ষ ৯ জন অফিসারকে। যাঁরা অতীতে কলকাতার পুজো সামলেছেন অত্যন্ত দায়িত্বের সঙ্গে। এই কাজের বিরাট অভিজ্ঞতাই রয়েছে। তাঁরাই এবার জনজোয়ার নিয়ন্ত্রণ করবেন। 

আরও পড়ুন: 'এর থেকেও বেশি ভিড় হয়েছে, আমরা কিন্তু সামলে দিয়েছি', বিস্ফোরক দাবি চোরবাগানের প্রাক্তন পুজোকর্তার

কে এই ৯ জন অফিসার?

 ১. শ্রী সুমনজিৎ রায়, আইপিএস, আইজিপি (বর্ডার), আইবি, পশ্চিমবঙ্গ
২. শ্রী মেহমুদ আখতার, আইপিএস, আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৩. শ্রী মিরাজ খালিদ, আইপিএস, আইজিপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৪. শ্রী রূপেশ কুমার, আইপিএস, ডিআইজি, এসটিএফ, পশ্চিমবঙ্গ
৫. শ্রী শুভঙ্কর ভট্টাচার্য, আইপিএস, ডিআইজি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৬. শ্রী তরুণ হালদার, আইপিএস, ডিআইজি, সিআইডি, পশ্চিমবঙ্গ
৭. শ্রী সৌম্য রায়, আইপিএস, এসএস, ইবি, পশ্চিমবঙ্গ
৮. শ্রী প্রিয়ব্রত রায়, আইপিএস, এসপি, ট্রাফিক, পশ্চিমবঙ্গ
৯. শ্রী দীপক সরকার, আইপিএস, এসএস, সিআইডি, পশ্চিমবঙ্গ

চোরবাগানের বিপর্যয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী নিজে সবকিছু তদারকি করছেন। শহরের অবস্থা তাঁর নিজের চোখে দেখতে তিনি স্বয়ং লালবাজার কন্ট্রোল রুমে। এর সঙ্গেই ভিআইপি লাইনের সংস্কৃতিও তুলে দেওয়া হচ্ছে।


  

আরও পড়ুন: VIP PASS বন্ধ হল পুজোয়! চোরবাগান থেকে শিক্ষা নিয়েই 'রেস্ট্রিকটেড এন্ট্রি'? কী বলছেন মুখ্যমন্ত্রী

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES