SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

২৪ এসিতে হচ্ছিল না ঠান্ডা, অপর্যাপ্ত ভেন্টিলেশনে দমবন্ধকর পরিস্থিতি! চোরবাগান মণ্ডপ নিয়ে চাঞ্চল্যকর ফরেনসিক তথ্য

Chorbagan Stampede: পর্যাপ্ত এসি ও ভেন্টিলেশনের অভাবেই চোরবাগান মণ্ডপে তৈরি হয়েছিল দমবন্ধ করা পরিস্থিতি। উদ্যোক্তাদের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে মনে করছে, ফরেন্সিক বিশেষজ্ঞরা।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 23, 2026, 03:19 PM IST | Updated: Oct 23, 2026, 03:40 PM IST
Image Credit: ঘটনার মুহূর্তের ও বিপর্যয়ের পরের ছবি
Join

অয়ন ঘোষাল: ভিড়ে ঠাসা মণ্ডপের ভিতর ছিল না পর্যাপ্ত এসি। ফলে না হচ্ছিল পর্যাপ্ত ঠান্ডা, না হচ্ছিল ঠিকঠাক ভেন্টিলেশন। চোরবাগান বিপর্যয়ে সরেজমিনে মণ্ডপ পরিদর্শনের পর এমনটাই জানাচ্ছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মণ্ডপের ভিতরে ঠাণ্ডা আবহ তৈরি করার জন্য ছিল না পর্যাপ্ত বাতানুকুল যন্ত্র। আর সেই কারণেই দমবন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল মণ্ডপের ভিতরেই। ২৪ টি এসি কাজ করলেও যথেষ্ট কুলিং হচ্ছিল না, এমনটাই জানিয়েছে ফরেন্সিক টিম।

উদ্যোক্তাদের গাফিলতি

মণ্ডপে মোট ১৩৪ টনের ২৪ টি এসি-র আউটলেট ছিল। তাঁরা মনে করছেন, ভিড়ে ঠাসা ওই মণ্ডপে পর্যাপ্ত ভেন্টিলেশন দিতে ২৪টি এসি ছিল অপ্রতুল। এক্ষেত্রে উদ্যোক্তাদের যথেষ্ট গাফিলতি রয়েছে বলে মনে করছে, ফরেন্সিক দল। মণ্ডপের ভেন্টিলেশন সিস্টেম খতিয়ে দেখার পর মত ফরেন্সিক বিশেষজ্ঞদের মত, ২৪ টি এসি কাজ করলেও যথেষ্ট কুলিং হচ্ছিল না। আর কুলিং না হওয়ায় ভিতরে দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। এর ফলে, একসঙ্গে মণ্ডপ থেকে বেরনোর চেষ্টা করে বহু মানুষ।

এর ফলে, একসঙ্গে মণ্ডপ থেকে বেরনোর চেষ্টা করে বহু মানুষ। ফলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। পদপিষ্ট হওয়ার পর অনেকের শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়। এই তথ্য রিপোর্ট আকারে রাজ্য সরকারের কাছে জমা দেবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, প্রথম সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে মাইকে ভুল ঘোষণার কথাও। যে বিভ্রান্তিকর ঘোষণা-ই ডেকে আনে বিপদ।

বিভ্রান্তিকর ঘোষণায় বিপদ

'মণ্ডপ ভেঙে পড়ছে, আপনারা বেরিয়ে যান,' বিভ্রান্তিকর এই ঘোষণার পরই হুড়োহুড়ি সৃষ্টি হয়। ভুল ঘোষণার জন্য ইতিমধ্যেই সেদিন অ্যানাউন্সমেন্টের দায়িত্বে থাকা ২ জন- সেন্টু ও কালিয়াকে গ্রেফতার করেছে পুলিস। ওদিকে, মৃতদের ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে, পদপিষ্ট হওয়ার ঘটনায় ফেটে গিয়েছিল ফুসফুস ও পাকস্থলী। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৭ জন। পরে আরও ২ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৩৫ জন।

সিট গঠন

এই ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। ৩ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে সিটকে। তদন্তভার গ্রহণ করেই গতকাল সিট চোরবাগান সর্বজনীন মণ্ডপ পরিদর্শনে যায়। তদন্তের স্বার্থে এখনই খোলা হচ্ছে না চোরবাগান মণ্ডপ। বিসর্জন হবে না প্রতিমারও।

আরও পড়ুন, আত্মসমর্পণের পরই চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার কালিয়া, স্ত্রীর বিস্ফোরক দাবি

আরও পড়ুন, থাকছে প্যান্ডেল, প্রতিমার কী হবে? চোরবাগানের গ্রাউন্ডজিরো ঘুরে বড় সিদ্ধান্ত SIT-এর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES