SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'অত্যন্ত মর্মান্তিক', চোরবাগানে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মোদীর

Kolkata Durga Puja Stampede: 'যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে'।

Written By Nabanita Sarkar
Published: Oct 17, 2026, 11:38 PM IST | Updated: Oct 18, 2026, 01:08 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর শহরে বিপর্যয়। সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষ ১৭। আহত ২৫। নিহতদের পরিবার পিছু  ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য় দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন:  EXCLUSIVE: 'চোরবাগানের দুঃখজনক ঘটনায় ১৭ জনের মৃত্যু, আমার শোক জানানোর ভাষা নেই'! বললেন মুখ্যমন্ত্রী

আর্থিক সাহায্য ঘোষণা মোদীর

এক্স হ্যান্ড পোস্টে মোদী লিখেছেন, 'কলকাতায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে'।

কর্মসূচি স্থগিত শাহের

এদিকে আজ, শনিবার সপ্তমীর সন্ধ্যায় কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল শনিবার দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো ও বেলুড়ে মঠে যাওয়ার কথা ছিল। এক্স হ্য়ান্ডেল পোস্টে শাহ জানিয়েছেন, 'আমার সমস্ত নির্ধারিত কর্মসূচি স্থগিত রেখে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করব। সকল আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জির সঙ্গে কথা বলেছি। এই ট্র্যাজেডিতে যে ভক্তরা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের সমস্ত সম্ভাব্য চিকিৎসা পরিষেবা দেওয়া নিশ্চিত করছে প্রশাসন'।

মৃতদের পরিবারকে সমবেদনা রাষ্ট্রপতির

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে পোস্ট, 'কলকাতায় একটি দুর্গোৎসবের প্যান্ডেলে মানুষের মৃত্যুর খবর অত্যন্ত মর্মান্তিক। সমস্ত শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি'।

 

 

আরও পড়ুন:  সপ্তমীতে বিপর্যয়! বন্ধ শহরের ৩ বড় পুজো, শো বাতিল অ্যালেন পার্কে

এদিকে চোরবাগানে দুর্ঘটনা জেরে আপাতত বন্ধ শহরের ৩ বড় পুজো। টালা প্রত্যয়, চেতলা অগ্রণী, আলিপুর সার্বজনীন। পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে সমস্ত শো-ও বাতিল করে দিয়েছে প্রশাসন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES