চোরবাগানে কীভাবে মৃত্যু ১৯ জনের? ময়নাতদন্তের রিপোর্টে আসল কারণ
Kolkata stampede: মৃত্যুর প্রধান কারণ ট্রমাটিক অ্যাসফিক্সিয়া ডিউ টু চেস্ট কম্প্রেশন (Traumatic Asphyxia due to Chest Compression)।
অয়ন শর্মা: উত্সবের আনন্দ ঢেকেছে বিষাদে। সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে প্রাণ গেল ১৯ জনে। কীভাবে মৃত্যু? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেল আসল কারণ।
আরও পড়ুন: অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও নিরাপত্তার বড়সড় গলদ! শহরের ৩ নামী পুজো কমিটিকে নোটিশ দমকলের
চোরবাগান বিপর্যয়ের ময়নাতদন্ত রিপোর্ট
--
মৃত্যুর প্রধান কারণ
ট্রমাটিক অ্যাসফিক্সিয়া ডিউ টু চেস্ট কম্প্রেশন (Traumatic Asphyxia due to Chest Compression)।
বুকের উপর প্রবল চাপ:
পদপিষ্ট হয়ে পড়ে থাকার সময় বুকের উপর প্রচণ্ড চাপ পড়ায় স্বাভাবিকভাবে ফুসফুস প্রসারিত হতে পারেনি।
শ্বাসরোধে মৃত্যু:
বুকের উপর অতিরিক্ত চাপের কারণে শ্বাসপ্রশ্বাস ব্যাহত হয়। এর জেরে দম বন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত।
একাধিক অঙ্গে অভ্যন্তরীণ আঘাত:
কোনও কোনও মৃতের শরীরে একাধিক অভ্যন্তরীণ অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে।
অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অঙ্গ ফেটে যাওয়া:
প্রচণ্ড ধাক্কা ও চাপের ফলে কারও কারও ফুসফুস, পাকস্থলী, লিভার, প্যানক্রিয়াস এবং মাথায় আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও অঙ্গ ফেটে যাওয়ার (Visceral Rupture and Haemorrhage) প্রমাণ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: 'এটা দোষারোপের সময় নয়', চোরবাগান বিপর্যয়ে মমতা-তৃণমূল ও বামেদের বিঁধে বড় বার্তা ঋতব্রতের
এদিকে চোরবাগানে বিপর্যয়ের পর তত্পর প্রশাসন। অগ্নি নির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগে এবার শহরের ৩ বড় পুজো কমিটিকে নোটিশ পাঠাল দমকল। দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হল ত্রিধারা, চেতলা অগ্রণী ও বালিগঞ্জ কালচারালে পুজো উদ্যোক্তাদের। শুধু তাই নয়, পুজো মণ্ডপে ভিআইপি প্রবেশের ব্যবস্থা তুলে দেওয়ারও কথা ভাবছে সরকার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)