৩ মাসেই রিপোর্ট ! চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিট গঠন রাজ্যের
Kolkata stampede: 'আমাদের যে সিদ্ধান্ত হবে, সেটাই সরকার মেনে নেব', জি ২৪ ঘণ্টাকে জানালেন সিটের প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।
অর্ণবাংশু নিয়োগী: চোরবাগান কাণ্ডে বড় আপডেট। হাইকোর্টের নির্দেশ মেনে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ৬ সদস্যের সিট গঠন করল রাজ্য সরকার। শুধু তাই নয়, ৩ মাসের মধ্যে রিপোর্ট ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ। আজ, বৃহস্পতিবারই সিটের পুরো টিম চোরাবাগানে ঘটবাস্থলে পরিদর্শন করে যাবেন বলে খবর।
আরও পড়ুন: বিসর্জনে আর কোনও ভুল নয়! শহরের বিভিন্ন ঘাট-জলাশয়-সরোবরে নজিরবিহীন নিরাপত্তা
'খুবই মর্মান্তিক ঘটনা'
সপ্তমীতে বিপর্যয়। উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৯ জনের। আহত ২৫। সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী জি ২৪ ঘণ্টাকে বলেন, 'খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের খুব সিরিয়াসলি ব্যাপারটা নিতে হবে। আগে তদন্ত করে দেখতে হবে, কী কারণে এই ঘটনাটা ঘটল। তারপরে তাঁদের বিরুদ্ধে শাস্তির জন্য নিশ্চয়ই সুপারিশ করতে হবে'। জানান, 'এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না হয়, আমাদের কিছু সুপারিশ নিশ্চয়ই থাকবে। সরকারের তরফে বলা হয়েছে, আমাদের এই সুপারিশটাও করতে হবে, আমাদের সিদ্ধান্তে আসতে হবে আড়াই-তিন মাসের মধ্যে। আমাদের যে সিদ্ধান্ত হবে, সেটাই সরকার মেনে নেব'।
আরও পড়ুন: পুরভোটে বিজেপির তারকা চমক! প্রার্থী জুঁই-অনন্যা-দেবলীনা? শমীক স্পষ্ট জানালেন...
হাইকোর্টের পরামর্শ সিট
চোরবাগান কাণ্ডে কর্মরত কোনও বিচারপতি নেতৃত্বে সিট গঠন করতে চেয়ে হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল রাজ্য়। শুনানি প্রধান বিচারপতি বলেন, 'তদন্ত কমিশনের জন্য একজন কর্মরত বিচারপতিকে মনোনীত করার জন্য সরকারের তরফ থেকে আমার কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্য নিজের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন করতে পারবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে কমিশন। কেন এই দুর্ঘটনা, কার বা কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা সেটাও খতিয়ে দেখবে কমিশন। যেহেতু তদন্ত কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, তাই হাইকোর্ট এই মুহূর্তে এই তদন্তের নজরদারি করবে না। তদন্ত কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার পরে প্রয়োজন হলে খতিয়ে দেখতে পারে আদালত'। সেই পরামর্শ মেনেই অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে এই সিট গঠন।
'তথ্য ছড়ালে ব্য়বস্থা'
এদিকে চোরবাগান কাণ্ডে ভুল তথ্য ছড়ালে ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট কথা, 'এ জিনিস বন্ধ হওয়ার দরকার আছে। সত্যের উপরে দাঁড়িয়ে মোকাবিলা করা উচিত। বৃষ্টি কারণ হতে পারে, কিন্তু মূল কারণ মানুষের ভুল। মানুষটাকে কে দেখতে হবে। ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)