• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /'ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা', চোরবাগান কাণ্ডে ৬ সদস্যের সিট গঠন গোয়েন্দা বিভাগের

'ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা', চোরবাগান কাণ্ডে ৬ সদস্যের সিট গঠন গোয়েন্দা বিভাগের

Kolkata stampede: 'আজ সকাল বেলায় চণ্ডীপুরে সঞ্জয় গিরি বলে একজন বলে প্রাক্তন গ্রাম পঞ্জায়েত প্রধান গ্রেফতার হয়েছেন, যে লিখেছিল ৭৬ জন মারা গিয়েছে। প্রমাণ করতে হবে পুলিস হেফাজতে এনে, কোন ৭৬ জন মারা, নাম ওকে বলতে হবে। নইলে ওকে তথ্য দিয়েছে, তাকে ধরতে হবে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 20, 2026, 11:28 PM IST|Updated: Oct 20, 2026, 11:42 PM IST
joinshare
'ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা', চোরবাগান কাণ্ডে ৬ সদস্যের সিট গঠন গোয়েন্দা বিভাগের

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোরবাগানকাণ্ডে বিশেষ তত্‍পরতা পুলিসের। কী কারণে এই বিপর্যয়? ৬ সদস্যের সিট গঠন করল লালবাজারে গোয়েন্দা বিভাগ। নেতৃত্বে ACDDI। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা, 'ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। লিখে দিলে তো হবে না, প্রমাণ করতে হবে'।

আরও পড়ুন:  উত্‍সবের মাঝেও রাজধর্ম পালন! নবমীর রাতে স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, 'আজ সকাল বেলায় চণ্ডীপুরে সঞ্জয় গিরি বলে একজন বলে প্রাক্তন গ্রাম পঞ্জায়েত প্রধান গ্রেফতার হয়েছেন,  যে লিখেছিল ৭৬ জন মারা গিয়েছে। প্রমাণ করতে হবে পুলিস হেফাজতে এনে,  কোন ৭৬ জন মারা, নাম ওকে বলতে হবে। নইলে ওকে তথ্য দিয়েছে, তাকে ধরতে হবে'। তাঁর স্পষ্ট কথা,  'এ জিনিস বন্ধ হওয়ার দরকার আছে। সত্যের উপরে দাঁড়িয়ে মোকাবিলা করা উচিত। বৃষ্টি কারণ হতে পারে, কিন্তু মূল কারণ মানুষের ভুল। মানুষটাকে কে দেখতে হবে। ভুল তথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে'।

আরও পড়ুন:  'মণ্ডপ ভেঙে পড়ছে! বেরিয়ে যান,' সপ্তমীর সন্ধ্য়ায় চোরবাগানে মাইকে কে এই ঘোষণা করেন?

এদিকে চোরবাগান কাণ্ডে রাজ্যকে  নিজেদের পছন্দ অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশনের গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কর্মরত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে চেয়েছিল রাজ্য়। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদনও জানানো হয়েছিল।

এদিন চোরবাগান কাণ্ডে জনস্বার্থ মামলা শুনানিতে প্রধান বিচারপতি বলেন, "তদন্ত কমিশনের জন্য একজন কর্মরত বিচারপতিকে মনোনীত করার জন্য সরকারের তরফ থেকে আমার কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এবং বিচারপতিদের সংখ্যার অপ্রতুলতার কথা মাথায় রেখে কর্মরত বিচারপতিকে দিয়ে কমিশন গঠন সম্ভব নয়। সেক্ষেত্রে রাজ্য নিজের পছন্দমতো একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে  কমিশন গঠন করতে পারবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখবে কমিশন। কেন এই দুর্ঘটনা, কার বা কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা সেটাও খতিয়ে দেখবে কমিশন। যেহেতু তদন্ত কমিশনের মাথায় একজন অবসরপ্রাপ্ত বিচারপতি থাকবেন, তাই হাইকোর্ট এই মুহূর্তে এই তদন্তের নজরদারি করবে না। তদন্ত কমিশন তার চূড়ান্ত রিপোর্ট পেশ করার পরে প্রয়োজন হলে খতিয়ে দেখতে পারে আদালত।"

মুখ্যমন্ত্রী বলেন, 'টেম্পোরারি হোমগার্ডদের সামনে রেখে... তিন বছর ধরে নিয়োগ করা হয়েছিল। তাঁরা দড়ি ধরা দায়িত্বে ছিল। আমার কাছে লিস্টও আছে। কমিশনকে লিস্টটা দিয়ে দেব'।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল) 

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata Stampede