• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /উত্‍সবের মাঝেও রাজধর্ম পালন! নবমীর রাতে স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী

উত্‍সবের মাঝেও রাজধর্ম পালন! নবমীর রাতে স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari: 'সরকারি হাসপাতালে কিছু খামতি আছে। হাসপাতালে পরিষেবা উন্নত করতে আরও সময় লাগবে'।

Written ByTanumoy Ghosal
Published: Oct 20, 2026, 09:37 PM IST|Updated: Oct 20, 2026, 09:43 PM IST
joinshare
উত্‍সবের মাঝেও রাজধর্ম পালন! নবমীর রাতে স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী

About the Author

Tanumoy Ghosal

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোতেও নজর স্বাস্থ্যে। নবমীর রাতে স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন, 'সরকারি হাসপাতালে কিছু খামতি আছে। হাসপাতালে পরিষেবা উন্নত করতে আরও সময় লাগবে'।

আরও পড়ুন:  চোরবাগান বিপর্যয়ে রাজ্যকে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

গোটা রাজ্যের মানুষ যখন উত্‍সবে মাতোয়ারা, কখন 'রাজধর্ম' পালন মুখ্যমন্ত্রী। নবমীর সকাল থেকে চোরবাগানে মৃতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন তিনি। এরপর রাতে স্বাস্থ্যমন্ত্রী  শারদ্বত মুখোপাধ্যায়কে নিয়ে সোজা স্বাস্থ্যভবনে। স্বাস্থ্যভবনে পৌঁছেই প্রথমে কন্ট্রোল রুমে ঢোকেন মুখ্য়মন্ত্রী। কন্ট্রোলরুমে বেশি নজরদারি চালান তিনি নিজে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্যকর্মীরা পুজোতেও কাজ করেছেন। গবিরদের বিনামূল্যে চিকিত্‍সা হবে। সরকারি হাসপাতালে কিছু খামতি আছে। স্ক্যান, MRI এত পয়সা দিয়ে করা সম্ভব নয়। আমি জানি, পশ্চিমবঙ্গে স্বাধীনতার এত বছর পরেও অ্যালার্জি টেস্ট করা যায় না, মুম্বইয়ে পাঠাতে হয়। আমি নিজে তার প্রমাণ। ২ বছর আগে আমার রক্তের নমুনা মুম্বইয়ে পাঠাতে হয়েছিল। কোথায় অ্যালার্জি আছে টেস্ট করার জন্য। পশ্চিমবঙ্গে অ্য়ালার্জি টেস্ট হয় না। এগুলি করতে গেলে যা করার দরকার, করতে হবে'।

আরও পড়ুন:  আপাতকালীন পরিস্থিতিতে হাতের কাছেই ডাক্তার, দেখে নিন কোন মণ্ডপে কোন হাসপাতালের চিকিত্সক

হুগলি থেকে পূর্ব বর্ধমান। সকালে  চোরবাগানে মৃতদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন। মু্খ্যমন্ত্রী জানান, সব জায়গাই যাব। মজজফরপুরে জেলাশাসককে দিয়ে আর্থিক সাহায্য পাঠিয়েছি। বাকিদের কাছেও যাব। আজ ৬ জন করলাম'। চোরবাগানের মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য় ও সরকারি চাকরি দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতে গিয়ে মৃতদের পরিবারকে সেই আর্থিক সাহায্য দিয়ে এলেন তিনি।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Suvendu Adhikari