SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এন্ট্রি এক্সিট গেট হতে হবে বড়! বৃষ্টি হলেই... কালীপুজোয় কড়া নিয়ম

Kali Puja safety guidelines: আগামী রবিবার কালীপুজো। ধনধান্য অডিটোরিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে কলকাতা পুলিস।

Written By Tanumoy Ghosal
Published: Nov 02, 2026, 11:43 PM IST | Updated: Nov 02, 2026, 11:51 PM IST
Join

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা। কালীপুজোয় ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। বৃষ্টি হলে কী করতে হবে? কারা ঘোষণার দায়িত্বেকারা থাকবে?  ঢোকা ও বেরোনোর পথ কেমন হবে? সতর্ক করে দেওয়া হল পুজো উদ্যোক্তাদের।

আরও পড়ুন:  প্রিজন ভ্যানে মা কালী! থানায় থানায় পুজো করে পুলিসকে 'প্রায়শ্চিত্ত' করার বার্তা মন্ত্রীর

কালীপুজো কড়া নিয়ম

বৃষ্টি হলে দর্শনার্থীদের মণ্ডপে ঢোকা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে
যেকোনো অ্যানাউন্সমেন্ট কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে করতে হবে
এন্ট্রির থেকে এক্সিট গেট বড় রাখতে হবে

পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক পুলিসের

আর এক সপ্তাহ-ও বাকি নেই। আগামী রবিবার কালীপুজো। তার আগে আজ, সোমবার  ধনধান্য অডিটোরিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক সেরে নিল কলকাতা পুলিস। বৈঠকে ছিলেন  পুলিশ কমিশনার অজয় নন্দ-সহ পুলিসের পদস্থ আধিকারিকরা। পূজোর চার দিন কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে।

বাজি পোড়ানোয় কড়াকড়ি

এদিকে দুষণ রোধে এবার কালীপুজো বাজি পোড়ানোতেও কড়াকড়ি। সরকার তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে,  রাত আটটা থেকে দশটা পর্যন্ত মাত্র দুই ঘণ্টা বাজি পোড়ানো যাবে।  তার আগে বা পরে বাজি পোড়ানো নিষিদ্ধ। শুধু তাই নয়,  রাত আটটা থেকে দশটা পর্যন্ত মাত্র দুই ঘণ্টা বাজি পোড়ানো যাবে।

আরও পড়়ুন:  ৮ থেকে ১১ নভেম্বর স্তব্ধ হতে পারে কলকাতার একাধিক রাস্তা! কালীপুজোয় শহরজুড়ে ট্রাফিকের কড়া কড়াকড়ি

ফানুসে লাইসেন্স

কালীপুজোর সময়ে অনেকেই ফানুস ওড়ান। এবার কিন্তু  লাইসেন্স ছাড়া ফানুস ওড়ানো যাবে না।  নিয়ম না মানলে শাস্তি! পরিবেশ ভবন থেকে চলবে নজরদারি। পুলিস সব এলাকায় টহল দেবে। নিষিদ্ধ বাজি বা শব্দবাজি হচ্ছে কি না তা খতিয়ে দেখবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES