• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /চিংড়িঘাটা উড়ালপুলে নতুন ব্যবস্থা, সকাল ৬টায় রেডি ফ্লাইওভার

চিংড়িঘাটা উড়ালপুলে নতুন ব্যবস্থা, সকাল ৬টায় রেডি ফ্লাইওভার

Chingrighata Flyover: ফ্লাইওভারে গাড়ি যাওয়ার রাস্তায় রং করে দেওয়ার ফলে একের পর এক বাই স্কিড করে যাচ্ছিল। সেই সমস্যার সমাধান হয়ে গেল

Reported BySekender Abu ZafarEdited BySekender Abu Zafar
Published: Oct 15, 2026, 10:31 AM IST|Updated: Oct 15, 2026, 10:38 AM IST
joinshare
চিংড়িঘাটা উড়ালপুলে নতুন ব্যবস্থা, সকাল ৬টায় রেডি ফ্লাইওভার
Image Credit: চিংড়িঘাটা ফ্লাইওভার

About the Author

Sekender Abu Zafar

Sekender Abu Zafar

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

'আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই', এনকাউন্টারে পুলিসের 'ঢাল' মুখ্যমন্ত্রী

2

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

3

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

4

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

5

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

অয়ন ঘোষাল: একের পর এক বাইক স্কিড করছে উড়ালপুলের নতুন রঙের মসৃণ সারফেসে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর কালবিলম্ব না করে তৎপর হয়ে ওঠে রাজ্যের পুর নগরোন্নয়ন এবং পূর্ত দফতর। নতুন রঙের মসৃণ প্রলেপ থেকেই দুর্ঘটনা কিনা, সেই কারণ অনুসন্ধান, তদন্ত কমিটির মতো গালভরা বিবৃতি নয়। অ্যাকশন মোডে সরকার। রাত ১২ টায় বন্ধ করে দেওয়া হয় চিংড়িঘাটা উড়ালপুল। সকাল ৬ টায় নতুন ব্যবস্থায় রেডি উড়ালপুল।

কী সেই ব্যবস্থা?  উড়ালপুলে ১০ মিটার অন্তর বসল ফাইবার ব্লক। বিশেষত যেখানে যেখানে উড়ালপুল বাঁক নিয়েছে, সেই সংযোগকারী গার্ডারের দুই জয়েন্ট পয়েন্টে বসল ফাইবার ব্লক। উজ্জ্বল রঙের ব্লক। রাতে গাড়ির আলো ব্লকের স্টিকার গুলির ওপর পড়লে বাইক বা গাড়ি চালকের বাড়তি সুবিধা। তার থেকেও বড় কথা, সেতুর রঙের মসৃণতা কমাবে এই ব্লক। ফলে কোনোভাবেই উৎসবের দিনে আর বাইক পিছলে যাওয়ার কোনো আশঙ্কা থাকছে না। পূর্ত দফতরের সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররা কাজ পরিদর্শন করে ফিট সার্টিফিকেট দেবেন আজই। তারপর পুরোদমে চালু হয়ে যাবে চিংড়িঘাটা উড়ালপুল।

এদিকে, চিংড়িঘাটা উড়ালপুলে রং করা রাস্তার উপর একের পর এক মোটরবাইক পিছলে পড়ে দুর্ঘটনার ঘটনা সামনে আসতেই সতর্কতামূলক পদক্ষেপ করল আসানসোলেও। শহরের শহিদ ভগৎ সিং মোড়ের আশপাশের রাস্তায় সৌন্দর্যায়নের জন্য যে রং করা হচ্ছিল, তা তুলে দেওয়ার কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট রং সংস্থার কর্মীরা। মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসাবেই আসানসোলের শহিদ ভগৎ সিং মোড়ের চারপাশের রাস্তা বিভিন্ন রঙে সাজিয়ে তোলার কাজ চলছিল। এই কাজে বিভিন্ন রং প্রস্তুতকারী সংস্থার সহযোগিতা নেওয়া হয়েছিল। সংস্থাগুলির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থে চলছিল সৌন্দর্যায়নের কাজ। অর্থাৎ, এই উদ্যোগের জন্য সরকারি কোষাগারের অর্থ ব্যয়ের পরিবর্তে সংস্থাগুলির সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতার চিংড়িঘাটা উড়ালপুলে সদ্য রং করা রাস্তার উপর মোটরবাইক পিছলে পড়ার ঘটনা সামনে আসার পরই এই উদ্যোগের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়।

আরও পড়ুন-পুজোয় রক্তের জোগান ঠিক রাখতে বড়সড় পদক্ষেপ,ব্লাড ব্যাংক খোলা রাখার সময়সীমা বেঁধে দিল স্বাস্থ্য দফতর

রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার উদ্দেশ্যে রাস্তার উপর বিশেষ ধরনের পিচ্ছিল-রোধী রং ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। কলকাতার দুর্ঘটনার খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরেও আসে। এর পরেই বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। কলকাতায় সংশ্লিষ্ট আধিকারিকদের পাশাপাশি পুর দফতরের ইঞ্জিনিয়ারদেরও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে দেখা যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)


 

Add Zee News as a Preferred Source
TAGS:
Kolkata News