অয়ন শর্মা: পুজোর মরশুমে রক্তের সংকট যাতে না দেখা যায় তার জন্য অ্যাডভাইজারি জারি স্বাস্থ্য দফতরের। জয়েন্ট ডিরেক্টর ব্লাড সেফটি এর তরফে একগুচ্ছ নির্দেশিকা জারী করা হয়েছে।
কী সেই নির্দেশিকা
# কলকাতার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রক্ত ও রক্তের উপাদানের চাহিদা মেটাতে মেদিনীপুর ও বাঁকুড়া মেডিকেল কলেজ এর ব্লাড সেন্টার থেকে আনার উদ্যোগ।
# রাত আটটা পর্যন্ত সরকারি ব্লাড ব্যাংক খোলা রাখতে হবে বাধ্যতামূলক। প্রয়োজনে সময়সীমা আরো বাড়ানো যেতে পারে।
# থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্ত দিতে অগ্রাধিকার। কোনভাবেই ফেরানো যাবে না রাজ্যের কোন সরকারি ব্লাড ব্যাংক থেকে।
# সরকারি হাসপাতালের ব্লাড সেন্টারে, বাইরে রক্তদান শিবিরের সংখ্যা বাড়াতে হবে।প্রয়োজনে নিজস্ব কর্মীদের নিয়ে রক্তদান শিবিরের সংখ্যা বাড়াতে হবে। এছাড়াও রক্ত নিতে আসা রোগী পরিবারকে উৎসাহিত দিতে হবে রক্তদানে।
# হাসপাতালের কর্মীদের দিয়ে ইন হাউস রক্তদান শিবির ছাড়াও, স্থানীয় পুজো এবং ক্লাব বিভিন্ন সংগঠনকে রক্তদানের ঘাটতির কথা জানিয়ে রক্তদানে উৎসাহিত করতে হবে।
# বিভিন্ন ক্লাব সংগঠন রক্তদান শিবিরের আবেদন নিয়ে এলে, গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কোন রক্তদান শিবিরের আবেদন গ্রহণ না করা গেলে জানাতে হবে sbtc কে। কোন রক্তদান শিবিরের আবেদন বাতিল বা পিছিয়ে দেওয়া চলবে না।
# পুজোর মরশুমে পূর্ব নির্ধারিত কোন রক্তদান শিবির বাতিল করা যাবে না। কোন কারনে নির্ধারিত শিবিরে যদি উপস্থিত না হওয়া যায় তাহলে সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকের অফিসার ইনচার্জ কে কাছাকাছি অন্য ব্লাড ব্যাংকের সাহায্য নিয়ে রক্তদান শিবির করতে হবে।
# রক্তদাতা তাদের উৎসাহ, তাদের যাতায়াতের ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনে বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করতে হবে।
# রক্তদানের প্রচার, ও সংগঠনের ক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সংযুক্ত করতে হবে।
# রক্তদান শিবিরের কাজে, সরকারি নির্দিষ্ট ১০ টি এসি বাস ব্যবহার করা যেতে পারে।
# রোগীকে অন্য ব্লাড ব্যাংকে পাঠানোর আগে,বিরল গ্রুপের রক্ত খুঁজতে RFID-ভিত্তিক সফটওয়্যারের ব্যবহার করতে হবে, যার মাধ্যমে রোগীকে জানাতে হবে কোথায় এই রক্ত পাওয়া যেতে পারে।
# শুধুমাত্র রক্তের চাহিদা বাড়ানো নয়, প্রয়োজন হলে তবেই যেন রক্তের ব্যবহার হয়। সতর্ক করা হয়েছে চিকিৎসকদের। রক্তাল্পতয় ভোগা রোগীদের ক্ষেত্রে সব সময় রক্তের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে প্রয়োজনীয় অনুযায়ী পুষ্টিকর পরিপূরক এর ব্যবস্থা করতে হবে।
# পরিকাঠামো বাড়ানোর ফলে ৬ টি বেসরকারি ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহের পরিমাণ বাড়ানো নির্দেশ।
# রাজ্য জুড়ে রক্ত এবং রক্তের উপাদান কোথায় কতটা মজুদ রয়েছে কোথায় ঘাটতি, তারপর নজরদারি চালাতে হবে ডেপুটি সিইএমও এইচ -৪ দের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)