১৫ দিনের মধ্যে অভিষেককে... নোটিস জারি হাইকোর্টের! মামলা ফেরায় সুপ্রিম কোর্টও
Abhishek Banerjee: বিচার ব্যবস্থাকে আক্রমণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফৌজদারি আদালত অবমাননার শোকজ নোটিস দিল কলকাতা হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে জবাব তলব। পাশাপাশি, মিডিয়া ট্রায়াল মামলাও হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
অর্ণবাংশু নিয়োগী: হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জোর ধাক্কা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার শোকজ নোটিস হাইকোর্টের। এদিন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান করেন বিচারপতি কৃষ্ণা রাও। সেখানেই ফেসবুকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিচার ব্যবস্থাকে আক্রমণ করার ঘটনায় শোকজ নোটিস ইস্যু করল হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ। পাশাপাশি অভিষেকের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র দফতর ও প্রিন্সিপাল সেক্রেটারিকে রিভিউ কমিটির মিটিং করার নির্দেশ। ২ সপ্তাহের মধ্যে মিটিং করে নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে হবে বলে নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের।
প্রসঙ্গত, ডিজে মামলায় রক্ষা কবচের মেয়াদ শেষ হয়েছে অভিষেকের। রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই 'মেয়াদ বাড়ানো হোক', এই আর্জি নিয়ে সোমবারই ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। জরুরি ভিত্তিতে শুনানি আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের। যার পরই প্রশ্ন উঠছে গ্রেফতারির আশঙ্কায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী ২০ নভেম্বর মামলার শুনানি বলে খবর। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে অভিষেককে বলেছিলেন, '৪ তারিখ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেই ডিজে বাজবে। আর এমন জোরে বাজানো হবে, কান ঝালাপালা হয়ে যাবে'। রাজ্যে পালাবদলের পর তাঁর এই উসকানিমূলক মন্তব্য়ের বিরুদ্ধেই মামলা দায়ের হয়। তদন্তে নামে সিআইডি।
এদিকে শুধু হাইকোর্ট নয়। সুপ্রিম কোর্টেও ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। মিডিয়া ট্রায়ালের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় শীর্ষ আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্টে মামলা ফিরিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট। সুপ্রিমকোর্টে ধাক্কা খেয়ে, ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মিডিয়া ট্রায়ালের মামলায় আদালতের দৃষ্টি আকর্ষণ। সেই মর্মেই জরুরি ভিত্তিতে শুনানির আবেদন দাখিল হাইকোর্টে। ৩০ নভেম্বর মামলার শুনানি করবেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আরও পড়ুন, 'মমতা তৃণমূল রিপোর্ট করে বন্ধ করল', সাসপেন্ড ঋতব্রত শিবিরের এক্স অ্যাকাউন্ট!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)