SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুরভোটে বিজেপির তারকা চমক! প্রার্থী জুঁই-অনন্যা-দেবলীনা? শমীক স্পষ্ট জানালেন...

BJP municipal election 2026: 'মানুষ জামা পরিবর্তনের জন্য় ভোট দেয়নি। জামার ভিতরেই মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে।

Written By Tanumoy Ghosal
Published: Oct 22, 2026, 04:35 PM IST | Updated: Oct 22, 2026, 07:13 PM IST
Join

মৌমিতা চক্রবর্তী: পুরভোটে বিজেপির তারকা চমক! প্রার্থী তালিকায় ৩ পরিচিত মুখ?  জুঁই বিশ্বাস,অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা বিশ্বাসের টিকিট জল্পনায় জল ঢেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাফ জানিয়ে দিলেন, 'তৃণমূলের কোনও কাউন্সিলর বিজেপির টিকিট পাবে না'।

আরও পড়ুন:  কারা, কতটা দায়ী সেটা তদন্তে প্রমাণ হবে...! চোরবাগান কাণ্ডে সিট তদন্তে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

স্পষ্ট বার্তা শমীকের

শমীক বলেন, 'মানুষ তৃণমূলকে প্রত্যাখান করেছে। মানুষ জামা পরিবর্তনের জন্য় ভোট দেয়নি। জামার ভিতরেই মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। ওনাদের( জুঁই বিশ্বাস,অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা বিশ্বাস) শুভ বিজয়া'।

আরও পড়ুন:  বিসর্জনে আর কোনও ভুল নয়! শহরের বিভিন্ন ঘাট-জলাশয়-সরোবরে নজিরবিহীন নিরাপত্তা

গেরুয়াশিবিরে পুরভোটের প্রস্তুতি

বিধানসভা ভোটের পর এবার নজর পুরসভায়। পুজো আগে থেকেই পুরভোটের প্রস্তুতিতে গেরুয়াশিবির। নভেম্বরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে খবর। পুরসভার কারা হচ্ছেন বিজেপি প্রার্থী? সূত্রের খবর, কলকাতা পুরভোটে এবার তারকা প্রার্থী আনতে চাইছে বিজেপি। সেই সূত্রে তিন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর   জুঁই বিশ্বাস,অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা বিশ্বাসকে নিয়ে জোর জল্পনা চলছিল।

প্রার্থী বাছাইয়ে ড্রপবক্স

এদিকে পুজোর আগে পুরভোট নিয়ে একপ্রস্ত বৈঠক সেরে ফেলেছেন বিজেপি। বৈঠকে পুরসভা প্রার্থী বাছাইয়ের জন্য় 'ড্রপবক্স' বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতায় পুরভোটে ইনচার্জ দলের প্রাক্তন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, পার্টি অফিসের রাখা থাকবে ড্রপবক্স। স্রেফ বিজেপি কর্মীরা নন, চাইলে যে কেউ সেখানে নিজেদের পছন্দের প্রার্থীর নাম জমা দিতে পারেন।

২০২২ সালে পুরভোটে ছিল ত্রিমুখী লড়াই। বাম,তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। কিন্তু এবার ময়দানে একাধিক রাজনৈতিক দল। বিজেপি, কংগ্রেসের যেমন থাকছে, তেমনি প্রার্থী দেওয়ার সম্ভবনা NCPI-রও। দুই ভাগে বিভক্ত হয়ে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেসও।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES