SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

'দেখতে সুন্দর হবে কিনা জানি না, তবে কাজের মেয়র পাবেন', পুরভোটে আত্মবিশ্বাসী শমীক

Shamik Bhattacharya: 'কলকাতায় আমরা আশানূরূপ ফল করেছিলাম। হাওড়ার মানুষের আস্থা আছে। আমরা দুটি জায়গাতেই কমফর্টটেবল মেজরিটিতে দুটি কর্পোরেশনে বোর্ড তৈরি করব'।

Written By Tanumoy Ghosal
Published: Oct 23, 2026, 09:46 PM IST | Updated: Oct 23, 2026, 09:52 PM IST
Join

মৌমিতা চক্রবর্তী: পুজো মিটতেই পুরভোটের ঢাকে কাঠি।  'ভালো মেয়র পাবেন, দেখতে সুন্দর হবে কিনা জানি না, তবে কাজের মেয়র পাবেন', 
আত্মবিশ্বাসী বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বললেন, 'কলকাতায় আমরা আশানূরূপ ফল করেছিলাম। হাওড়ার মানুষের আস্থা আছে। আমরা দুটি জায়গাতেই কমফর্টটেবল মেজরিটিতে দুটি কর্পোরেশনে বোর্ড তৈরি করব'।

আরও পড়ুন:  পুরভোটের ঢাকে কাঠি! বিজেপির প্রার্থী তালিকায় 'তৃণমূলের মুখ'? মেগা বৈঠকে বড় সিদ্ধান্ত

গেরুয়াশিবিরে পুরভোটের প্রস্তুতি। কলকাতা ও হাওড়ায় রণকৌশল ঠিক করতে মেগা বৈঠক। বৈঠক শেষে শমীক বলেন, 'বিজেপি একার শক্তিতে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে লড়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখান করেছে। মানুষ জামা পরিবর্তনের জন্য ভোট দেয়নি। বিজেপি ২০২১-র নির্বাচন থেকে কিছু শিক্ষা নিয়েছে, তার উপরে ভিত্তি করে ২০২৬ নির্বাচন লড়েছে। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্টতা নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার তৈরি হয়েছে'। সঙ্গে স্পষ্ট বার্তা, বিজেপি কারও দয়ায় আসেনি। বিজেপিকে মানুষ ভরসা করেছে। যেভাবে গত পাঁচ মাস যাবত্‍ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য়মন্ত্রী তিনি আমাদের সংকল্পপত্রে দেওয়া, দলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলি মানুষের প্রতি ছিল, সেগুলি প্রত্যেকটা অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। সরকার ভালো কাজ করেছে। রাজ্যের মানুষের আস্থা আছে, কলকাতার মানুষের আস্থা আছে'।

আরও পড়ুন:  ‘বিরোধীরা প্রত্যেকেই ছন্নছাড়া’, মমতা-সহ বিরোধী শিবিরকে নিশানা দিলীপ ঘোষের

এদিকে পাক জঙ্গি টার্গেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খানের বিস্ফোরক দাবিতে শোরগোল। শমীক বলেন, কিছু মানুষ হতাশায় হুমকি তো দিতে থাকবেই।  এখন এই ধরণের পাকিস্তানি হুমকি যাঁরা সমর্থন করেন, মানুষ দেখছেন। ভারতর্ষের মাটিতে যারা জাতীয়বাদের উপর ভিত্তি করে রাজনীতি করছে, যাঁরা পাকিস্তানের আগ্রাসনের, সন্ত্রাসবাদের বিরোধিতা করছে, তাদের হুমকি শুনতে হবে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES