SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুরভোটের ঢাকে কাঠি! বিজেপির প্রার্থী তালিকায় 'তৃণমূলের মুখ'? মেগা বৈঠকে বড় সিদ্ধান্ত

BJP Candidate List: 'তৃণমূল থেকে আসা হঠাত্‍ করে গজিয়ে ওঠা বিজেপি আমরা খুব একটা চাইছি না', স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের।

Written By Tanumoy Ghosal
Published: Oct 23, 2026, 09:23 PM IST | Updated: Oct 23, 2026, 11:10 PM IST
Join

মৌমিতা চক্রবর্তী: পুজো মিটতেই এবার রাজ্য়ে পুরভোটে ঢাকে কাঠি। ভোট কলকাতা ও হাওড়া পুরসভায়। বিজেপি প্রার্থী তালিকায় 'তৃণমূলের মুখ'? 'তৃণমূল থেকে আসা হঠাত্‍ করে গজিয়ে ওঠা বিজেপি  আমরা খুব একটা চাইছি না', স্পষ্ট বার্তা সুকান্ত মজুমদারের। বললেন, 'আমার কাছে কেউ আসেনি এখনও।  যারা এসেছে, তাদেরকে আমি অন্তত খুব একটা গুরুত্ব দিচ্ছি না। রাজনীতিতে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে কী হবে, সেটা আগামীদিনে পার্টি ঠিক করবে। আমরা চাইছি বেশিরভাগ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাঁরাই টিকিট পাক'।

আরও পড়ুন:  'কলকাতার নম্বরে উর্দু ভয়েস নোটে হুমকি'! জি ২৪ ঘণ্টায় Exclusive বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি খান

কলকাতা পুরসভায় এখন প্রশাসক। আর হাওড়া পুরসভায় তো দীর্ঘদিন ভোটই হয়নি! আগামী মাসে এই দুই পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে খবর। জোর প্রস্তুতি গেরুয়াশিবিরে। আজ, শুক্রবার পুরভোটে রণকৌশল চূড়ান্ত করতে বৈঠক সেরে নিলেন শমীক, সুকান্তরা। কলকাতা ও হাওড়ায় প্রার্থী কারা হবেন? গত পুরবোর্ডে যাঁরা তৃণমূল কাউন্সিলর ছিলেন, তাঁদের নাকি অনেকেই নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন! বস্তুত, তিনটি পরিচিত নাম নিয়ে রীতিমতো জল্পনা চলছিল।  জুঁই বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা বিশ্বাস। কিন্তু বিজেপি প্রার্থী তালিকায় অনেকেই 'তৃণমূলের মুখ' দেখতেই চাইছেন না বলে খবর।

এদিন বৈঠক যোগ দিতে এসে বিজেপি রীতেশ তিওয়ারি যেমন স্পষ্টতই বলেই দিলেন, 'বিজেপির লোকেরা বিজেপি টিকিটে নির্বাচন লড়বে। তৃণমৃলের লোক বিজেপির টিকিটে কী করে লড়বে!২০৯ সিটে বিজেপির প্রার্থী থাকবে। বিধানসভা নির্বাচনে দল যে ক্রাইটেরিয়া সেট করেছিল, সেই ক্রাইটেরিয়ার বাইরে এই নির্বাচনও হবে না'। দলের আরেক বিধায়ক সজল ঘোষের অবশ্য বক্তব্য,  'দল যদি গ্রহণ করে, আমি প্রত্যাখান করার কেউ নই। সিদ্ধান্ত দলের'। তাঁর কথায়, 
দল যেটা করে, সেটা দেশের কথা ভেবে করে। সার্বভৌমত্ব, শহরের কথা ভেবে করবে, রাজ্য়ের কথা ভেবে করবে, এটা আমার বিশ্বাস'।

আরও পড়ুন:  ২৪ এসিতে হচ্ছিল না ঠান্ডা, অপর্যাপ্ত ভেন্টিলেশনে দমবন্ধকর পরিস্থিতি! চোরবাগান মণ্ডপ নিয়ে চাঞ্চল্যকর ফরেনসিক তথ্য

এর আগে, গতকাল বৃহস্পতিবার  জুঁই বিশ্বাস,অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা বিশ্বাসের টিকিট জল্পনা জল ঢেলে দেন বিজেপি রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর স্পষ্ট কথা, তৃণমূলের কোনও কাউন্সিলর বিজেপির টিকিট পাবে না। মানুষ তৃণমূলকে প্রত্যাখান করেছে। মানুষ জামা পরিবর্তনের জন্য় ভোট দেয়নি। জামার ভিতরেই মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। ওনাদের( জুঁই বিশ্বাস,অনন্যা বন্দ্যোপাধ্যায় এবং দেবলীনা বিশ্বাস) শুভ বিজয়া'।
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES