SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুরভোটের মুখে এক ফ্রেমে তৃণমূলের স্বরূপ আর বিজেপির সুমন! ছবিকে ঘিরে জোর জল্পনা

BJP leader viral photo: 'স্বরূপ বিশ্বাসের এর সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে কিন্তু তাই বলে উনি আমার শ্রেণী শত্রু নয়', বলছেন বিজেপি নেতা সুমন।

Written By Tanumoy Ghosal
Published: Oct 25, 2026, 07:23 PM IST | Updated: Oct 25, 2026, 07:29 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরভোটের আগে নয়া সমীকরণ? এক ফ্রেমে বিজেপি নেতা, অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস! ভাইরাল ছবি ঘিরে জোর জল্পনা রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:  'রক্তকে গুরুত্ব দিতে গিয়ে ভক্তদের দূরে সরিয়ে দেওয়া হয়েছিল', মমতার পতন নিয়ে খোলামেলা ফিরহাদ

গত মঙ্গলবারের ঘটনা। একজন বিজেপি নেতা, আরেকজন তৃণমূলের। শহরের একটি ডিপার্টমেন্টাল স্টোরে 'মুখোমুখি' সুমন ও স্বরূপ।  প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, স্বরূপে পা হাতে প্রণাম করতে যান সুমন। তারপরই বিজয়া কোলাকুলি প্রতিপক্ষ দলের দুই নেতার। সামনেই পুরসভার ভোট। তার আগেই এই ছবি ঘিরে নানা প্রশ্ন উঠছে।

ডিপার্টমেন্টাল স্টোরে যে স্বরূপের সঙ্গে দেখা হয়েছিল, তা অবশ্য স্বীকার করেছে সুমন। বিজেপি নেতার স্পষ্ট কথা, 'তিনি তো আমাদের ইন্ড্রাস্ট্রিরই একজন।  এত বছর ছিলেন, সে আমার সঙ্গে যতই বিরোধিত হোক, সেটা রাজনৈতিক বিরোধিতা। আমার থেকে বয়েসে বড়।  আমাকে কফি অফার করেন,কফি খাই। এটাই তো সৌজন্য, এটাই তো হওয়া উচিত। আপনারা কী ভেবেছিলেন, ওঁকে ডেকে ডিম ছুঁড়ে মারব? নাকি ওনি আমার বিরোধী রাজনৈতিক দল করেন বলে শ্রেণীশত্রু হিসেবে ট্রিট করব'?

আরও পড়ুন:  বদলের বাংলায় ফিরছে পাস-ফেল? স্কুলে নিষিদ্ধ মোবাইল? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

সুমনের আরও বক্তব্য,  গুরুজন কারও সঙ্গে যদি দেখা হয় বিজয়া দশমীর পর, তাহলে প্রণাম করাটা আমাদের সৌজন্য আমার বাবা মায়ের শিক্ষা সেটাই করেছি । স্বরূপ বিশ্বাসের এর সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শের পার্থক্য রয়েছে কিন্তু তাই বলে উনি আমার শ্রেণী শত্রু নয়। রাজনৈতিকভাবে জল ঘোলা করার জন্য যাঁরা এটা করছেন, এটা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই আমার বা আমার দলের'। স্পষ্ট জানিয়ে দেন,  'স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে প্রতিবাদ যে আন্দোলন দীর্ঘদিন ধরে চালিয়েছি আমরা, যে অভিযোগ উঠেছে সেটি আগামী দিনের চলবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু ব্যক্তিগত স্তরের শত্রুতা করব এমন নয়। স্বরূপ বিশ্বাসের জায়গায় যদি রাজ চক্রবর্তীর কিংবা দেবদূত ঘোষের সঙ্গে দেখা হত, আমি একই ব্যবহার করতাম'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা।

ZEENEWS TRENDING STORIES