• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /কলকাতা
  • /মহিলাদের উদ্যোগে দুর্গাপুজো, বেহালার রামকৃষ্ণ পার্ক কল্যাণ সমিতির পুজো এবার ষষ্ঠ বছরে

মহিলাদের উদ্যোগে দুর্গাপুজো, বেহালার রামকৃষ্ণ পার্ক কল্যাণ সমিতির পুজো এবার ষষ্ঠ বছরে

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পার্ক কল্যাণ সমিতির মহিলা পরিচালিত দুর্গাপুজো এ বছর ষষ্ঠ বছরে পা দিল। পঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার। পুজোর ক'দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, খাওয়াদাওয়া ও অষ্টমীর ভোগের আয়োজনের মধ্য দিয়ে উৎসবে শামিল হন এলাকার বাসিন্দারা।

Written ByDebasmita Das
Published: Oct 15, 2026, 02:42 PM IST|Updated: Oct 15, 2026, 07:01 PM IST
joinshare
মহিলাদের উদ্যোগে দুর্গাপুজো, বেহালার রামকৃষ্ণ পার্ক কল্যাণ সমিতির পুজো এবার ষষ্ঠ বছরে

About the Author

Debasmita Das

Debasmita Das

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

DM অনুপস্থিত, বেরিয়ে গেলেন ADM-ও! পুরভোট নিয়ে প্রথম সর্বদল বৈঠকে বিতর্ক

2

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

3

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

4

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

5

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

সন্দীপ প্রামাণিক: মহিলাদের পরিচালনায় রামকৃষ্ণ পার্ক কল্যাণ সমিতির দুর্গাপুজো ষষ্ঠ বছরে পা দিল। মহিলাদের উদ্যোগ ও পরিচালনায় বেহালার ১২১ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পার্ক কল্যাণ সমিতির দুর্গাপুজো এ বছর ষষ্ঠ বছরে পদার্পণ করল। পঞ্চমীর দিন এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সদস্য-সদস্যারা এবং এলাকার বাসিন্দারা।

মহিলাদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগে পরিচালিত এই পুজো ইতিমধ্যেই এলাকার মানুষের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। পুজোকে কেন্দ্র করে কয়েক দিন ধরে চলে আনন্দ, আড্ডা, গল্প, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একসঙ্গে সময় কাটানোর নানা আয়োজন। পুজোর কটা দিন পাড়ার মানুষজনের মধ্যে তৈরি হয় এক আন্তরিক মিলনমেলা, যেখানে উৎসবের আনন্দ ভাগ করে নেন সকলেই। 

আরও পড়ুন, পঞ্চমীর পুজোয় প্যান্ডেলে নয়, শ্রীঘরে ‘লক্ষ্মী’! গ্রেফতার দাপুটে তৃণমূল নেতা

সমিতির সদস্যা অনুরাধা দে জানান, এই পুজোর মূল উদ্যোগ মহিলারাই নিয়ে থাকেন। তিনি বলেন, 'আমাদের এই মহিলা পরিচালিত পুজোয় মহিলারাই মূলত উদ্যোগী হন। তবে পাড়ার সকলেই খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেন এবং আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন। পুজোর এই চার-পাঁচটা দিন আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করি, আনন্দ করি, গল্প-আড্ডায় মেতে উঠি। এর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সব মিলিয়ে এই কয়েকটা দিন সকলের খুব আনন্দে কাটে।'

তিনি আরও জানান, পুজোর প্রতিটি দিনেই থাকে আলাদা আলাদা আয়োজন। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী—প্রতিটি দিনকে ঘিরেই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়। বিশেষ করে অষ্টমীর দিন পাড়ার প্রত্যেকের জন্য ভোগ ও খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়, যাতে উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, বোধনের আগেই বিসর্জন ঘরের উমার! রক্তাক্ত শরীর, বিকৃত মুখ চেনা দায়, পঞ্চমীর খুনে কাঁপ

মহিলাদের এই সম্মিলিত উদ্যোগ, পাড়ার মানুষের সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতিকে সঙ্গে নিয়েই রামকৃষ্ণ পার্ক কল্যাণ সমিতির দুর্গাপুজো আজ ষষ্ঠ বছরে পা দিল। পুজোর আয়োজনের মধ্য দিয়ে মহিলাদের সাংগঠনিক দক্ষতা ও সামাজিক বন্ধনের এক সুন্দর ছবি ফুটে উঠেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
Durga Puja