• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Bengali
  • নিউজ
  • ভিডিয়ো
  • ফোটো
  • ছোট ভিডিয়ো
  • শহর

Add Zee Business As A Preferred Source
App
  • Live TV
  • রাজ্য
  • দেশ
  • দুনিয়া
  • খেলাধুলো
  • বিনোদন
  • বাণিজ্য
  • দৈনন্দিন
  • দিশা
  • ধর্মকর্ম
  • জীবনযাপন
  • জি নিউজ বাংলা
  • /রাজ্য
  • /পঞ্চমীর পুজোয় প্যান্ডেলে নয়, শ্রীঘরে ‘লক্ষ্মী’! গ্রেফতার দাপুটে 'তৃণমূল' নেতা

পঞ্চমীর পুজোয় প্যান্ডেলে নয়, শ্রীঘরে ‘লক্ষ্মী’! গ্রেফতার দাপুটে 'তৃণমূল' নেতা

TMC Leader arrest: পুজোর মুখেই শ্রীঘরে প্রাক্তন 'তৃণমূল' নেতা! পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে টোটোচালকদের থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার একসময়ের দাপুটে নেতা লক্ষ্মী সিট। ঘটনার তদন্তে নারায়ণগড় থানার পুলিশ।

Written BySudeshna Paul Saha
Published: Oct 15, 2026, 06:41 PM IST|Updated: Oct 15, 2026, 06:59 PM IST
joinshare
পঞ্চমীর পুজোয় প্যান্ডেলে নয়, শ্রীঘরে ‘লক্ষ্মী’! গ্রেফতার দাপুটে 'তৃণমূল' নেতা
Image Credit: ধৃত লক্ষ্মী সিট (নিজস্ব ছবি)

About the Author

Sudeshna Paul Saha

Sudeshna Paul Saha

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

বিনিয়োগ-পরামর্শ দিতে কোন টুলে ভরসা CA-র? রহস্যের পর্দাফাঁস মণীশ মালহোত্রার

2

ভয়ংকর তাজপুর: সাইক্লোন অর্ণবের উত্তাল সৈকতে লাল সতর্কতার মধ্যেই পিকনিক-স্নান, তলিয়ে গেল ১৭র কিশোর

3

হ্যাকারদের খপ্পরে বিজেপি বিধায়ক, তড়িঘড়ি ছুটলেন সাইবার ক্রাইম থানায়

4

জোড়া বিমান বাতিল! বাগডোগরায় চরমে দুর্ভোগে যাত্রীরা, শেষে...

5

বিরাট সুযোগ: রেল,পিএসসি, বিমা ও ক্লার্ক-- শূন্যপদে আবেদন শুরু, একনজরে ৬টি বড় সরকারি চাকরির যোগ্যতা ও আবেদনের খুঁটিনাটি

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

ই. গোপী: পুজোর মুখে প্যান্ডেলে নয়, শ্রীঘরে ‘লক্ষ্মী’! টোটো থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার একসময়ের দাপুটে 'তৃণমূল' নেতা। একসময় রাজনীতির ময়দানে ছিল যথেষ্ট দাপট। এলাকায় পরিচিতি ছিল 'তৃণমূলে'র প্রভাবশালী নেতা হিসাবেও। কিন্তু সেই দাপট কি এখন অতীত? পুজোর মুখে ফের পুলিশের জালে একসময়ের সেই দাপুটে নেতা! টোটো থেকে তোলাবাজির অভিযোগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুর এলাকার লক্ষ্মী সিটকে গ্রেফতার করল নারায়ণগড় থানার পুলিশ। আর এই গ্রেফতারি ঘিরেই নতুন করে শোরগোল পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মকরামপুর এলাকায় টোটোচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠছিল লক্ষ্মীর বিরুদ্ধে। অভিযোগ, এলাকায় টোটো চলাচলকে কেন্দ্র করে নিয়মিত তোলা আদায় করা হত। সেই অভিযোগের ভিত্তিতেই এ বার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি বলে জানা গিয়েছে। তবে এটাই প্রথম নয়! পুলিশের হাতে লক্ষ্মীর গ্রেফতার হওয়ার ঘটনা নতুন কিছু নয় বলেই স্থানীয় সূত্রের দাবি। এর আগেও একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তিও পান। কিন্তু জামিনে বাইরে আসার পরেও ফের তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠায় নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

একসময় স্থানীয় রাজনীতিতে যাঁর প্রভাব নিয়ে চর্চা হত, সেই লক্ষ্মীর ফের গ্রেফতারির ঘটনায় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে টোটোচালকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায়ের যে অভিযোগ উঠেছে, তা ঘিরেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। দীর্ঘদিন ধরে এই তোলাবাজি চলছিল বলে যে অভিযোগ উঠেছে, তার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। যদিও এই বিষয়ে পুলিশের তদন্তে কী তথ্য উঠে এসেছে, তা এখনও স্পষ্ট নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, পুজোর মুখেই ফের গ্রেফতার হলেন লক্ষ্মী!

চারদিকে যখন উৎসবের প্রস্তুতি, তখন মকরামপুরের রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে একটাই নাম। স্থানীয়দের একাংশের মুখে তাই এখন ঘুরছে সেই কথাই ‘প্যান্ডেলে নয়, এ বার শ্রীঘরে লক্ষ্মী!’ তবে লক্ষ্মীর পক্ষ থেকে এই বিষয়ে কোনও বক্তব্যও পাওয়া যায়নি। এখন দেখার তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না।

আরও পড়ুন, বোধনের আগেই বিসর্জন ঘরের উমার! রক্তাক্ত শরীর, বিকৃত মুখ চেনা দায়, পঞ্চমীর খুনে কাঁপছে চুঁচুড়া

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:
West Bengal
Crime News