বদলের বাংলায় প্রথম দুর্গাপুজো, সপ্তমীতেই শহরে সস্ত্রীক অমিত শাহ!
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্য়ুরো: রাজ্য় পালাবদলের পর প্রথম দুর্গাপুজো। সপ্তমীতে কলকাতায় সস্ত্রীক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো থাকবেন তিনি। যেতে পারেন বেলুড় মঠেও। সূত্রের খবর তেমনই।

১৭ ও ১৮ অক্টোবর। এবার পুজোয় দু'দিন সপ্তমী। প্রথম সপ্তমী অর্থাত্ ১৭ তারিখে রাতেই আহমেদবাদ থেকে কলকাতায় পৌঁছবেন শাহ। রাতে থাকবেন আলিপুরে রাজ্য সরকারের 'সৌজন্য' অতিথিশালায়। পরের দিন অর্থাত্ দ্বিতীয় সপ্তমীতে দিনভর শাহ দক্ষিণ কলকাতায় বিভিন্ন পুজোয় যাবেন বলে খবর। গন্তব্যের তালিকায় থাকছে বেলুড় মঠ। আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে শাহ। ১৮ অক্টোবরই ফিরে যাবেন দিল্লিতে।
আরও পড়ুন: আলিপুর সর্বজনীন, এক কাহিনী; অসংখ্য কথন
পুজোয় যে অমিত শাহ কলকাতায় আসতে পারেন, সে খবর ছিলই। এবার চূড়ান্ত হয়ে গেল সফরসূচি। গত বছর পুজোর সময়ে কলকাতায় এসেছিলেন শাহ। সেবার সল্টলেকের ইজ়েডসিসি-তে পুজোর উদ্বোধন করেছিলেন তিনি। গিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারেও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)