'এয়ারপোর্টে নামাজ পড়ার অন্তর্বতী নির্দেশ এখনই না', হাইকোর্টে জোর সওয়াল কেন্দ্রের
airport mosque case: দমদম এয়ারপোর্টে ভিতরে মসজিদ। সেই মসজিদে প্রবেশ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মামলা গড়িয়েছে হাইকোর্টে।
অর্ণবাংশু নিয়োগী: 'এয়ারপোর্টে নামাজ পড়ার অন্তর্বতী নির্দেশ এখনই না। আমরা মজসিদ কে মন্দিরে রূপান্তরের কথা বলছি না'। হাইকোর্টের স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র। আগামী শুক্রবার ফের মামলাটির শুনানি।
আরও পড়ুন: বদলের বাংলায় এবার 'মন্ত্রী' হলেন মিঠুন! রাজ্য় সরকারের উপদেষ্টার পদে মহাগুরু
হাইকোর্টে মামলার শুনানি
এদিন হাইকোর্টের শুনানিতে কেন্দ্রের তরফে আইনজীবীর সওয়াল, 'মানুষের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে মসজিদ সরানোর কথা বলা হয়েছে। কোনও দিন কিছু হলে আমরা বুঝতে পারবো না মসজিদে কে ঢুকেছে' । জানানো হয়, 'এয়ারপোর্ট থেকে মসজিদ সরানোর বিষয়ে পিএমও থেকে প্রস্তাব এসেছিল। ২০২৪ নিরাপত্তার কারণে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার অনুমতি দিচ্ছে না ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। আমরা হাই সেনস্টেটভ অপারেটিভ জোন করব। এয়ারপোর্ট আরিয়া বাড়বে'। হাইকোর্টে অন্তর্বর্তী নির্দেশে নমাজ পড়ার অনুমতি না দেওয়ার আবেদন জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষও।
এয়ারপোর্টে মসজিদ মামলায় এখনও পর্যন্ত কোনও রায় দেয়নি কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার মামলাকারীর বক্তব্য শুনবে আদালত। তারপরই চূড়ান্ত জানাবে আদালত।
দমদম এয়ারপোর্টে ভিতরে মসজিদ
দমদম এয়ারপোর্টে ভিতরে মসজিদ। নাম, 'গৌরীপুর জামে মসজিদ’। স্থানীয়ভাবে মসজিদটি ‘বাঁকড়া মসজিদ’ নামেও পরিচিত। কিন্তু সেই মসজিদে প্রবেশ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কবে? গত ১১ জুলাই। ওই মসজিদের নামাজ পড়ার অনুমতি চেয়ে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)