কমলাক্ষ ভট্টাচার্য: বদলের বাংলায় এবার 'মন্ত্রী' হলেন মিঠুন চক্রবর্তী! তাঁকে তথ্য ও সংস্কৃতি দফতরের পূর্ণমন্ত্রীর মর্যাদা দিল রাজ্য সরকার। তথ্য ও সংস্কৃতি দপ্তরের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন 'মহাগুরু'।
ছাব্বিশে বাংলায় বিজেপির প্রচারের মুখ
ছাব্বিশ বিধানসভা ভোটের প্রচারের অন্যতম মুখ ছিলেন মিঠুন। কলকাতা-সহ রাজ্যে বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারও করতে দেখা যায়। রাজ্য পালাবদলের এবার নতুন দায়িত্ব পেলেন তিনি। এর আগে মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করা হয়েছিল।
মোদীর ভূয়সী প্রশংসা
মিঠুন এখন উত্তরবঙ্গে। ৪ দিনের সফরে আজ, বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনিক জীবনে ২৫ বছর পূর্তিতে মোদী ভূয়সী প্রশংসা করেন। মিঠুন বলেন, 'কারও জীবনে এত বড় ঘটনা ঘটেছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এটি নিঃসন্দেহে এক বিরাট সাফল্য' । এরপর বাগডোগরা থেকে সড়কপথে জলপাইগুড়ির চাপড়ামারি ফরেস্ট রেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দেন মহাগুরু।
চারদিনের সফরে উত্তরবঙ্গে
চারদিনের উত্তরবঙ্গে সফরে পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যার তথা নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা এবং রাজ্য সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাঁওয়ের সঙ্গে একাধিক বৈঠকে যোগ দেবেন তিনি। ১০ অক্টোবর কলকাতায় ফেরার কথা তাঁর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)